মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
শিরোনাম :
নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর জবিতে ছাত্রদল-জকসু-ছাত্রশক্তির মধ্যে সংঘর্ষ, তদন্ত কমিটি গঠন ঢাকা আলিয়া মাদ্রাসায় ছাত্রদল-শিবিরের সংঘর্ষ চলছে জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় মানবিক বাংলাদেশ গড়ার আহ্বান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির বাগেরহাটে এক পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন শেখ হাসিনার বক্তব্য দেওয়া নিয়ে যা জানাল ভারত জুলাই জাদুঘর নিয়ে দুর্নীতির অভিযোগ পেলেই তদন্ত-সংস্কৃতিমন্ত্রী ফকল্যান্ড জার্সি উন্মোচন, নতুন বিতর্কে আর্জেন্টিনা শাকিবকে নিয়ে ববিতার ইচ্ছে আগুনঝরা জুলাই রক্তে লেখা এক বিপ্লবের দিনলিপি

লন্ডনে লকডাউন বিরোধী বিক্ষোভ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৭ জুন, ২০২১
  • ২৯১ বার

হাজার হাজার লকডাউন বিরোধী বিক্ষোভকারী শনিবার মধ্য লন্ডনে মিছিল করেছে, এ সময় তারা প্রধানমন্ত্রীর ডাউনিং স্ট্রিটের বাসভবন এবং পার্লামেন্ট উভয় ভবনে টেনিসবল নিক্ষেপ করেছে।

ইংল্যান্ডে ২১ জুন থেকে বিধিনিষেধ তুলে নেয়ার কথা ছিল, তবে ভারতীয় ডেল্টা ভ্যারিয়ান্ট ছড়িয়ে পড়ায় এই ঘোষণা কমপক্ষে চার সপ্তাহ পিছিয়ে দেয়া হয়।

বিক্ষোভকারীরা হাইডপার্ক থেকে অক্সফোর্ড স্ট্রিট হয়ে পার্লামেন্ট ভবনের দিকে মিছিল করে, তারা পতাকা বহন করে, শিষ দিয়ে চিৎকার করে অবিলম্বে বিধিনিষেধ প্রত্যাহারের দাবি জানায়।

ইংল্যান্ডের দক্ষিণ-পশ্চিম উপকূলের ডেভন থেকে বিক্ষোভে অংশ নেয়া আইইন ম্যাককাসল্যান্ড বলেন, ‘এই বিক্ষোভে আমার অংশ নেয়ার প্রধান কারণ লকডাউনে আমার স্বাধীনতা ও অধিকার হরণ করা হচ্ছে।’

তিনি বলেন, ‘আমাদের সমবেত হওয়া, ভ্রমণ এবং কাজ করার স্বাধীনতা আছে, বিধিনিষেধ এ সব অধিকার হরণ করছে, আমি সত্যিই সরকারের ওপর বেশ ক্ষুব্ধ; এ জন্য সবাই এখানে এসেছে।’

একটি প্ল্যাকার্ডে স্বাস্থ্যমন্ত্রী ‘হ্যানকককে গ্রেফতারের’ দাবি জানানো হয়েছে। শুক্রবার সরকারি অফিসের ভেতরে একজন সহযোগীকে চুম্বন করার সিসিটিভি ফুটেজ প্রকাশের পরে তিনি শিরোনাম হয়ে ওঠেন। এতে তার পদত্যাগের দাবি তোলা হয়েছে।
সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com