বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার-রয়টার্সের প্রতিবেদন আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন তার জন্য শুকরিয়ার শেষ নেই: রুমিন ফারহানা মিথিলা নয়, ‘অ্যালেন স্বপন’র সঙ্গী এবার প্রভা সর্বকনিষ্ঠ হিসেবে ‘ক্যারিয়ার সুপার স্ল্যাম’ জিতলেন আলকারাজ সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৩১ কারখানা

ব্রাজিলকে রুখে দিয়ে কোয়ার্টার-ফাইনালে ইকুয়েডর

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৮ জুন, ২০২১
  • ২১৭ বার

কোপা আমেরিকার গ্রুপ পর্বের প্রথম তিন ম্যাচে জিতে উড়তে থাকা ব্রাজিলকে রুখে দিয়েছে ইকুয়েডর। গ্রুপ পর্বের শেষ ম্যাচে সেলেসাওদের সঙ্গে ড্র করে কোয়ার্টার-ফাইনাল নিশ্চিত করেছে ইকুয়েডর।

আজ রোববার রাতে ব্রাজিলের ইস্তাদিও অলিম্পিক স্টেডিয়ামে গ্রুপ বি এর ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। এদার মিলিতাওর গোলে এগিয়ে যায় ব্রাজিল। এরপর অ্যাঙ্গেল মিনার গোলে সমতায় ফিরে ইকুয়েডর।

গ্রুপ পর্বের প্রথম তিন ম্যাচে জিতে নেইমার-জেসুসসহ বেশ কয়েকজনকে বিশ্রামে রেখে একাদশ সাজান কোচ তিতে। তিন জয়ের আত্মবিশ্বাস নিয়ে মাঠে নেমে ইকুয়েডরের রক্ষণে ভীত গড়তে থাকে ব্রাজিল। বিপরীতে সুযোগের খোঁজে থাকে ইকুয়েডর।

একের পর এক সুযোগ তৈরি করেও গোলমুখে বল রাখতে পারেনি ব্রাজিল। ৩৭তম মিনিটে এগিয়ে যায় স্বাগতিকরা। এভারটনের নেওয়া কর্নার থেকে দারুণ হেডে বল জালে জড়ান এদার মিলিতাও। এগিয়ে থেকে বিরতিতে যায় ব্রাজিল।

দ্বিয়ার্ধের সপ্তাম মিনিটে সমতায় ফিরে ইকুয়েডর। ডান দিক থেকে অ্যাঞ্জেল মিনার বুলেট গতির শট ঠেকাতে পারেননি অ্যালিসন বেকার। দারুণ গোলে ম্যাচে ফিরে ইকুয়েডর।

ম্যাচে ফিরে সমান তালে খেলতে থাকে ইকুয়েডর। মন্থর গতির ফুটবল খেলতে থাকে সেলেসাওরা। উল্লেখযোগ্য আর কোনো সুযোগ তৈরি করতে পারেনি ব্রাজিল। শেষ পর্যন্ত ড্র নিয়ে মাঠ ছাড়ে শিরোপাধারীরা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com