বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
শিরোনাম :
মার্কিন পাসপোর্টে নিজের ছবি বসাচ্ছেন ট্রাম্প রেওয়াজ ভেঙে ভোটের সকালেই বুথ পরিদর্শনে মমতা ট্রাম্প ও রাজা চার্লস একমত. ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না শত্রুর যেকোনো পদক্ষেপে রণক্ষেত্রে কঠোর জবাব দেবে ইরান প্রশাসনিক ও অর্থনৈতিক বিকেন্দ্রীকরণে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিচ্ছে সরকার ফেসবুক পোস্টের জেরে সাবেক এফবিআই পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা সিরিজ জয়ের লড়াইয়ে কেমন হবে বাংলাদেশের একাদশ বিশ্ববাজারে আরেক দফা বাড়ল তেলের দাম দেশের ৪ নদীর পানি বিপৎসীমার ওপরে, ৫ জেলায় বন্যার আভাস ইরানকে সহযোগিতা করায় ৩৫ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

‘মরীচিকা’ দিয়ে ফিরছেন কুসুম সিকদার

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৮ জুন, ২০২১
  • ২২০ বার

অভিনয়ের মানুষ কুসুম সিকদার। গায়িকা ও লেখক হিসেবেও তিনি বেশ জনপ্রিয়। ১৯৯৯ সালে প্রকাশ হয় তার প্রথম অ্যালবাম ‘তুমি আজ কতো দূরে’। পরের বছর বাজারে আসে মিশ্র অ্যালবাম ‘জীবনের যতো পাওয়া’ এবং ২০০১ সালে ‘অদল বদল’। আর টিভি নাটকে তার সর্বশেষ অভিনয় ২০১৮ সালে। তারও আগে ২০১৫ সালের গ্রন্থমেলায় প্রকাশ হয় প্রথম কবিতার বই ‘নীল ক্যাফের কবি’। আর চলতি বছর মেলায় প্রকাশ করেন গল্পগ্রন্থ ‘অজাগতিক ছায়া’।

কুসুম সিকদারের সবশেষ গান ‘নেশা’ প্রকাশ হয় চার বছর আগে (২০১৭)। তারই অংশ হিসেবে আবার গান নিয়ে ফিরছেন তিনি। গানের শিরোনাম ‘মরীচিকা’। কণ্ঠ দেওয়ার পাশাপাশি এর কথাও লিখেছেন তিনি। সুর-সংগীত করেছেন মাহমুদ সানি। এতে কুসুম সিকদারের বিপরীতে মডেল হয়েছেন কাজী সাকিব। ভিডিও পরিচালনা করেছেন রায়হান খান। সম্প্রতি কক্সবাজার ও টেকনাফে গানটির দৃশ্য ধারণ সম্পন্ন হয়েছে।

কুসুম বলেন, ‘মিডিয়াতে খুব একটা সময় দেওয়া হচ্ছে না। অনেকটা ঘোষণা দিয়েই বিরতিতে আছি। এখন লেখালেখি করছি বেশি। পেশাগত সংগীতশিল্পী না হলেও সংগীতকে ভালোবাসি বলেই গান করার চেষ্টা করি। চার বছর পর আবারও একক গান করলাম। মেলো রক ঘরানার এই গানটি শ্রোতা-দর্শকদের ভালো লাগলেই আমি খুশি।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com