শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন

ভূমধ্যসাগর থেকে ১৭৮ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার, বেশিরভাগই বাংলাদেশি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ জুন, ২০২১
  • ১৭৮ বার

ভূমধ্যসাগর থেকে ভাসমান অবস্থায় ১৭৮ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে তিউনিসিয়ার নৌবাহিনী। এসব অভিবাসনপ্রত্যাশীদের বেশিরভাগই বাংলাদেশি। গতকাল রোববার তিউনিসিয়া উপকূল থেকে তাদের উদ্ধার করা হয়। এ সময় দুজনের মরদেহ উদ্ধার করা হয়। মার্কিন সংবাদমাধ্যম এপি এ তথ্য জানিয়েছে।

অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে ইরিত্রিয়া, মিসর, মালি ও আইভরি কোস্টের নাগরিক রয়েছেন। তারা অবৈধভাবে লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপের উদ্দেশে যাত্রা করছিলেন।

তিউনিসিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ যেকরি জানান, অভিবাসনপ্রত্যাশীরা নৌকায় ভূমধ্যসাগর দিয়ে ইউরোপ যাচ্ছিল। পথে তাদের নৌকা ভেঙে যায় এবং সেটি ডুবে যেতে থাকে। পরে সংকেত পেয়ে তিউনিসিয়া নৌবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে।

এর আগে গত ২৫ জুন ভূমধ্যসাগরে ভাসমান অবস্থা থেকে তিন মিসরীয় ও ২৬৪ বাংলাদেশিকে উদ্ধার করা হয়। তারাও অবৈধভাবে লিবিয়া থেকে ইউরোপের উদ্দেশে যাত্রা করেছিলেন। কিন্তু মাঝ সমুদ্রে নৌকাটি বিকল হয়ে যায়। পরে তিউনিসিয়ার উদ্ধারকর্মীরা তাদের উপকূরে নিয়ে আসেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com