বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার-রয়টার্সের প্রতিবেদন আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন তার জন্য শুকরিয়ার শেষ নেই: রুমিন ফারহানা মিথিলা নয়, ‘অ্যালেন স্বপন’র সঙ্গী এবার প্রভা সর্বকনিষ্ঠ হিসেবে ‘ক্যারিয়ার সুপার স্ল্যাম’ জিতলেন আলকারাজ সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৩১ কারখানা

বার্সায় মেসির শেষ দিন আজ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৩০ জুন, ২০২১
  • ২২২ বার

বার্সেলোনার সঙ্গে লিওনেল মেসির চুক্তির মেয়াদ ছিল ৩০ জুন পর্যন্ত। চুক্তি এখনো নবায়ন না হওয়ায় কাতালানদের সঙ্গে আজ বুধবার রাতেই শেষ হচ্ছে মেসির চুক্তি। সে হিসেবে আগামীকাল থেকে ফ্রিতে মেসিকে পেতে পারবে যে কোনো ক্লাব। তবে বিষয়টি যতটা সহজে বলা যায়, ততটা সহজ কাজ নয়। কেননা ‍২০২৩ সাল পর্যন্ত বার্সার সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াতে একমত হয়েছে মেসি, গণমাধ্যমকে বেশ কয়েকবার এমনটাই জানিয়েছেন ক্লাব সভাপতি হুয়ান লাপোর্তা।

তবে চুক্তি নবায়ন না হওয়ার আগে আজ রাত থেকে মেসি ক্লাবহীন হয়ে পড়বেন। নিয়ম অনুযায়ী তিনি নতুন চুক্তির আগে আর বার্সার খেলোয়াড় হিসেবে থাকছেন না। কোপা আমেরিকার শিরোপা মিশনে আর্জেন্টিনার হয়ে ব্যস্ত থাকার কারণে চুক্তি নবায়নের সুযোগ পাচ্ছেন না মেসি। কোপা মিশন শেষে বার্সার সঙ্গে তার নতুন চুক্তির বিষয়ে পরিস্কার হওয়া যাবে। তবে তার আগে ক্লাবহীন হয়ে পড়ে থাকবেন এই তারকা ফরোয়ার্ড।

কাতালান ক্লাবটির ইতিহাসের সবচেয়ে সফলতম ফুটবলার মেসি। তাকে যেকোনো মূল্যে ধরে রাখতে নতুন যে প্রস্তাব দিয়ে রেখেছে বার্সা, তাতে এখন পর্যন্ত কিছুই বলেননি মেসি। যে কারণে চুক্তিটাও হয়নি এখনো।

২০০০ সালে মাত্র ১৩ বছর বয়সে বার্সেলোনায় যোগ দেন আর্জেন্টিনার এই তারকা ফুটবলার। ৩০ জুন রান ১২টায় বার্সার সঙ্গে চুক্তি শেষ হয়ে যাবে মেসির। অথচ নতুন চুক্তির বিষয়ে এখনো বার্সেলোনার পক্ষ থেকে কোনো কিছু জানানো হয়নি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com