বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
সমকামিতায় অভিযুক্ত ঢাবির দুই শিক্ষার্থী হল থেকে বহিষ্কার রাষ্ট্রপতি নির্বাচন : আলোচনায় সংবিধানের ৭০ অনুচ্ছেদ হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে, দাবি ট্রাম্পের ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে বৃহস্পতিবার সিলেটে বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার অস্ট্রেলিয়ার বাউন্স সামলানোই বাংলাদেশের বড় চ্যালেঞ্জ: শান্ত সালমান শাহ হত্যা মামলা : ডনের জামিন নামঞ্জুর, ভাইকে ‘হত্যার হুমকি’ সাভারে জেএমবির আস্তানার পর এবার মিলল প্রেসার কুকার বোমা হরমুজ নিয়ে আলোচনায় অগ্রগতি না হওয়ায় বাড়ল তেলের দাম আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী

একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৭ ডিসেম্বর, ২০১৯
  • ৪৩৫ বার

বরিশালের বানারীপাড়া উপজেলায় শনিবার সকালে একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।

মৃতরা হলেন- মারিয়াম বেগম (৭৫), মো: আলম (৭৫) ও মো: ইউসুফ (১৮)।

স্থানীয়দের বরাতে বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিশির কুমার পাল জানান, কুয়েতের একটি মসজিদের ইমাম হাফেজ আব্দুর রবের ঘরের বেলকুনি থেকে তার বৃদ্ধ মা মারিয়াম বেগমের ও ঘরের একটি কক্ষ থেকে আব্দুর রবের ভগ্নিপতি মো. আলমের লাশ উদ্ধার করা হয়।

এছাড়াও আব্দুর রবের খালাতো ভাই মো. ইউসুফের (১৮) ‌লাশ হাত-পা বাঁধা অবস্থায় বাড়ির পেছনের পুকুর থেকে উদ্ধার করা হয়েছে।

শুক্রবার রাতে উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডে এই ঘটনা ঘটলেও শনিবার সকালে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনার তদন্ত চলছে বলে জানান ওই কর্মকর্তা। ইউএনবি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com