শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জে তিনজনকে হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন খুলনায় প্রকাশ্যে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত চারজনের জয় প্রধানমন্ত্রীকে নিয়ে নাহিদ ইসলামের বক্তব্য প্রত্যাহারে আইনি নোটিশ মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ধাক্কায় ইলন মাস্ক ট্রিলিয়ন অর্থনীতির দেশ গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী হাসিনাকে ফেরাতে কোনো ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত ৩ রাজনীতিকের বিজয় জামায়াতের ৭৭ জেলা ও মহানগরে নতুন আমিরের নাম ঘোষণা যাত্রাবাড়ীর হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরী গ্রেপ্তার, মুচলেকায় ছাড়া পেলেন সাংবাদিক রাজীব

বাংলাদেশকে টিকা প্রদানের কারণ জানালেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৩ জুলাই, ২০২১
  • ২৯৫ বার

যুক্তরাষ্ট্রের উপহারে ‘কোভ্যাক্স’ সুবিধার আওতায় মডার্নার মোট সাড়ে ২৫ লাখ ডোজ করোনাভাইরাস প্রতিষেধক টিকা দেশে এসে পৌঁছেছে। বাংলাদেশকে টিকা প্রদানের বিষয়ে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী (সেক্রেটারি অব স্টেট) এন্থোনি ব্লিনকেন।

এক টুইট বার্তায় তিনি বলেছেন, ‘বাংলাদেশকে কোভ্যাক্সের মাধ্যমে মডার্নার ২৫ লাখ ডোজ টিকা প্রদানের একটাই উদ্দেশ্য, আর তা হলো জীবন বাঁচানো। ’

সেক্রেটারি অব স্টেট আরও বলেন, ‘এটা কেবল শুরু। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে উদ্ধৃত করে ব্লিনকেন লিখেন- প্রেসিডেন্ট যেমনটি বলেছেন “করোনাভাইরাসের বিরুদ্ধে সমন্বিত লড়াইয়ে যুক্তরাষ্ট্র হবে দুনিয়ার জন্য টিকার মজুদাগার।’

আজ শনিবার সকাল পৌনে ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ ফ্লাইটে দ্বিতীয় ধাপে মডার্নার সাড়ে ১২ লাখ টিকা এসে পৌঁছায়। এর আগে গতকাল শুক্রবার রাত ১১টা ২২ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ ফ্লাইটে প্রথম ধাপে মডার্নার সাড়ে ১২ লাখ ডোজ টিকা এসে পৌঁছায়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com