বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার-রয়টার্সের প্রতিবেদন আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন তার জন্য শুকরিয়ার শেষ নেই: রুমিন ফারহানা মিথিলা নয়, ‘অ্যালেন স্বপন’র সঙ্গী এবার প্রভা সর্বকনিষ্ঠ হিসেবে ‘ক্যারিয়ার সুপার স্ল্যাম’ জিতলেন আলকারাজ সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৩১ কারখানা

মেসির নৈপুণ্যতায় ইকুয়েডরকে হারিয়ে সেমিতে আর্জেন্টিনা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৪ জুলাই, ২০২১
  • ২০৫ বার

লিওনেল মেসির নৈপুণ্যে ইকুয়েডরকে হারিয়ে কোপা আমেরিকার সেমি-ফাইনালে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। প্রথমার্ধের শেষের দিকে রদ্রিগো ডি পলের গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধের শেষের দিকে ব্যবধান বড় করেন লাউতারো মার্টিনেজ ও মেসি। এতেই বড় জয়ে সেমিতে পা রাখে আলবেসেলেস্তারা।

আজ রোববার সকালে ব্রাজিলের এস্তাদিও অলিম্পিকো পেদ্রো লুদোভিকো ৩-০ গোলে জিতেছে লিওনেল স্কোলানির দল। আর্জেন্টিনার হয়ে একটি গোল করার পাশাপাশি অন্য দুই গোলে অবদান রাখেন মেসি।

তুলনামূলকভাবে আর্জেন্টিনার চেয়ে অনেকটাই পিছিয়ে ইকুয়েডর। তাদের বিপক্ষে কোপার সবশেষ তিন দেখায় জিতেছিল আর্জেন্টিনা। এবারও তার বিপরীত হয়নি। কোয়ার্টার-ফাইনালে ইকুয়েডরকে হারিয়ে টানা তিনবার কোপার সেমিতে পা রেখেছে আর্জেন্টিনা।

ম্যাচের শুরু থেকেই আধিপত্য ধরে রেখে ইকুয়েডরকে চাপে রেখে আর্জেন্টিনা। একের পর এক সুযোগও তৈরি করেও গোলের দেখা পাচ্ছিল না মেসি-রদ্রিগোরা। প্রথমার্ধের শেষের দিকে এসে ইকুয়েডরের রক্ষণ ভাঙে মেসিরা। ৪০তম মিনিটে মেসির দারুণ ক্রসে দলকে এগিয়ে নেন রদ্রিগো। এগিয়ে থেকে বিরতিতে যায় স্কোলানির শিষ্যরা।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে আর্জেন্টিনার রক্ষণে চাপ বাড়াতে থাকে ইকুয়েডর। বেশ কয়েকটি সুযোগ তৈরি করেও বল জালে জড়াতে পারেনি তারা। উল্টো শেষের দিকে এসে আরও দুই গোল হজম করতে হয়। ৮৪তম মিনিটে আর্জেন্টিনার জয় প্রায় নিশ্চিত করে ফেরেন মার্টিনেজ। আবারও মেসির পাসে দূরের পোস্ট দিয়ে বল লক্ষ্যভেদ করেন তিনি।

ম্যাচের অতিরিক্ত সময়ে এসে দারুণ এক ফ্রি-কিকে বল জালে জড়ান মেসি। সতীর্থদের দিয়ে দুই গোল করানোর পাশাপাশি নিজেও একটি গোল করেন তিনি। আগামী বুধবার সকাল ৭টায় সেমি-ফাইনালে কলম্বিয়ার মুখোমুখি হবে মেসিরা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com