শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
শিরোনাম :
বাঙালি পরিচয়ে সীমান্তের ওপারের কারও সার্টিফিকেটের প্রয়োজন নেই: তথ্যমন্ত্রী বাজেটে ছাড়, বাজারে স্বস্তির অপেক্ষায় ভোক্তা ‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল হরমুজে ফের উত্তেজনা, একাধিক ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি মার্কিন বাহিনীর ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা, অভিবাসীদের পাঠানো হবে আফ্রিকায় বিশ্বকাপে টিকিটের চাহিদা ১০ গুণ বেশি, অথচ গ্যালারির অনেকটা ফাঁকা বগুড়ার চার উপজেলায় বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন উপহার, দরিদ্র পরিবারে আশার আলো জ্বালল বসুন্ধরা গ্রুপ বাজেট প্রতিক্রিয়া, বেসরকারি খাতে আস্থা ফেরানো জরুরি এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি, বিশ্বকাপে হামলার হুমকি ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীর

‘সত্যিকার ভারতীয় হতে হলে হিন্দু হওয়া জরুরি’

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১
  • ২৮৩ বার

যুক্তরাষ্ট্রভিত্তিক থিংক ট্যাঙ্ক পিউ রিসার্চ সেন্টারের এক জরিপ প্রতিবেদনে জানানো হয়েছে, হিন্দু ধর্মাবলম্বী ভারতীয় নাগরিকদের দুই-তৃতীয়াংশ ভাগই মনে করেন সত্যিকার ভারতীয় হতে হলে হিন্দু ধর্মের অনুসরণ করা জরুরি। গত ২৯ জুন এই জরিপ প্রতিবেদন প্রকাশ করে পিউ রিসার্চ।

জরিপে অংশ নেয়া ৬৪ ভাগ হিন্দু ধর্মাবলম্বী ভারতীয় নাগরিক মত দেন, সত্যিকার ভারতীয় হতে হলে হিন্দু হওয়া জরুরি। অপরদিকে ৫৯ ভাগ মত প্রকাশ করেন, সত্যিকার ভারতীয় হতে হলে হিন্দিতে কথা বলতে পারাটা জরুরি।

একইসাথে অন্য ধর্মের নাগরিকের সাথে হিন্দু নারীদের বিয়ে বন্ধ করতে ৬৭ ভাগ ও হিন্দু পুরুষদের বিয়ে বন্ধ করতে ৬৫ ভাগ মতামত দেন।

জরিপে অংশ নেয়া ৮৫ ভাগ হিন্দু অবশ্য মত প্রকাশ করেন, সত্যিকার ভারতীয় পরিচয়ের সাথে সকল ধর্মকে সম্মান করার বিষয় জড়িত। এই প্রশ্নে ৭৮ ভাগ মুসলমান ভারতীয় নাগরিক, ৭৮ ভাগ খ্রিস্টান, ৮১ ভাগ শিখ, ৮৪ ভাগ বৌদ্ধ ও ৮৩ ভাগ জৈন নাগরিক একমত হন।

এদিকে জরিপে অংশ নেয়া ৭২ ভাগ হিন্দু নাগরিক মত দেন, যারা গরুর গোশত খাবে তারা হিন্দু নয়। এর বিপরীতে ৪৯ ভাগ মত দেন, যারা ঈশ্বরে বিশ্বাসী নয়, তারা হিন্দু নয়। অপরদিকে ৪৮ ভাগের মতামত, যারা মন্দিরে যায় না ও পূজা করে না, তারা হিন্দু নয়।

সূত্র : পিউ রিসার্চ

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com