মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার-রয়টার্সের প্রতিবেদন আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন তার জন্য শুকরিয়ার শেষ নেই: রুমিন ফারহানা মিথিলা নয়, ‘অ্যালেন স্বপন’র সঙ্গী এবার প্রভা সর্বকনিষ্ঠ হিসেবে ‘ক্যারিয়ার সুপার স্ল্যাম’ জিতলেন আলকারাজ সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৩১ কারখানা

ব্রাজিলের মাঠে পেলের রেকর্ড ভাঙতে পারবেন মেসি?

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ৯ জুলাই, ২০২১
  • ২২৯ বার

আরও একটি স্বপ্নের ফাইনালে আর্জেন্টিনা। আরও একবার শিরোপা জয়ের হাতছানি দিচ্ছে আলবেসেলেস্তাদের। ২৮ বছর ধরে কোনো শিরোপা জিততে না পারা লিওনেল মেসিদের সামনে এবার বাধা হয়ে দাঁড়িয়েছে ব্রাজিল। সেলেসাওদের হারাতে পারলেই কোপার অধরা সেই শিরোপাটি ছুঁতে পারবেন আর্জেন্টাইন সুপারস্টার। তবে এই ম্যাচের আগে দারুণ এক মাইলফলকের সামনে দাঁড়িয়েছে আছেন মেসি। ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের রেকর্ড ভাঙার ‍সুযোগ থাকছে তার।

আগামী রোববার ভোরে রিও ডি জেনিরোর মারাকানা স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচে নেইমাদের বিপক্ষে মাঠে নামবে মেসির আর্জেন্টিনা। দুই চির প্রতিদ্বন্দ্বীর লড়াইয়ের আগে বলা যাচ্ছে না শিরোপা উঠবে কার হাতে। তবে স্বাগতিক ব্রাজিলের বাধা টপকে শিরোপা জয় বেশ কষ্টসাধ্য হতে পারে আলবেসেলেস্তাদের জন্য।

কোপার চলতি আসরে দারুণ ছন্দে আছেন মেসি। আর্জেন্টিনার হয়ে প্রতিপক্ষে জাল গোল করা ও গোল করানোর দিক থেকে সবার নজর কেড়েছেন তিনি। ৩৪ বছর বয়সী এই ফুটবলারের সামনে এবার আরও একটি রেকর্ড স্পর্শ করার সুযোগ থাকছে। ফুটবল সম্রাট ব্রাজিলিয়ান কিংবদন্তি এবং যাকে সর্বকালের সেরা ফুটবলার ভাবা হয়, সেই পেলের রেকর্ড ভাঙার সামনে দাঁড়িয়ে মেসি।

লাতিন আমেরিকার দেশগুলোর মধ্যে জাতীয় দলের জার্সিতে ৯২ ম্যাচে সর্বোচ্চ ৭৭ গোল করেছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে। পেলের ওই রেকর্ডের ধার প্রান্তে রয়েছেন মেসি। কোপার এই আসরে চার গোলসহ নীল-সাদা জার্সিতে ১৫০ ম্যাচ গোল করেছেন ৭৬টি। আর একটি গোল করলে ছুঁবেন পেলেকে, দুটি করতে পারলে লাতিন আমেরিকার সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটা নিজের করে নেবেন মেসি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com