রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

রূপগঞ্জ ট্র্যাজেডি: আহতদের চিকিৎসা নিশ্চিত করতে বললেন হাইকোর্ট

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১১ জুলাই, ২০২১
  • ২২৬ বার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুডস কারখানায় অগ্নিকাণ্ডে আহত শ্রমিকদের চিকিৎসা নিশ্চিত করতে বলেছেন হাইকোর্ট। এ ব্যাপারে অ্যাটর্নি জেনারেলকে স্বাস্থ্য সচিব ও শ্রম সচিবের সঙ্গে কথা বলতে বলেছেন আদালত। একইসয্গে আহত, চিকিৎসাধীন শ্রমিকদের একটি তালিকা প্রকাশ করার কথাও বলেছেন আদালত ।
অগ্নিকাণ্ডে হতাহত শ্রমিকদের জন্য ক্ষতিপূরণ চেয়ে করা এক রিট আবেদনে আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন অন্তর্বর্তী আদেশ চাইলে বিচারপতি এম ইনায়েতুর রহিম রাষ্ট্রপক্ষকে এ নির্দেশ দেন।
রিটের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী জেড আই খান পান্না, সারা হোসেন, অনীক আর হক, মো. শাহিনুজ্জামান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্রনাথ বিশ্বাস ও বিপুল বাগমার।
আইনজীবী সারা হোসেন শুনানিতে অগ্নিকাণ্ডে অর্ধশতাধিক মৃত্যুর তথ্য তুলে ধরে ক্ষতিপূরণের জন্য হাইকোর্টের অন্তর্বর্তীকালীন আদেশ চান। বিচারপতি এম ইনায়েতুর রহিম তখন বলেন, আমার এখতিয়ার খুব সীমিত। একক বেঞ্চ হওয়ায় আমি তো কোনো রুল দিতে পারব না। বিচারপতি বলেন, খুবই দুঃখজনক ঘটনা ঘটেছে। সমস্ত জাতি আমরা শোকাহত। এরকম ঘটনা আমরা আশা করি না।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com