বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন, হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

নিজের কোম্পানির রকেটে করে মহাকাশে যাচ্ছেন বৃটিশ ব্যবসায়ী রিচার্ড ব্রানসন

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১১ জুলাই, ২০২১
  • ৪৪৪ বার

নিজের কোম্পানির তৈরি রকেটে করে মহাকাশে যাচ্ছেন বৃটিশ ব্যবসায়ী রিচার্ড ব্রানসন। ভার্জিন গ্যালাকটিকের তৈরি ইউনিটি রকেটে করে তিনি রোববারই মহাকাশে যাচ্ছেন। তাতে অন্যান্য ক্রুদের সাথে তিনি সহযাত্রী হিসেবে যোগদান করবেন। যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো মরুভূমি থেকে শুরু হবে এর ফ্লাইটের। এটি ভূপৃষ্ঠ থেকে ৮০ কিলোমিটার উঁচুতে উঠবে। পুরো ফ্লাইটে সময় লাগবে দেড় ঘন্টা। এ খবর দিয়েছে বিবিসি।

এ ফ্লাইটের মধ্য দিয়ে মহাকাশ ভ্রমণে নতুন অধ্যায়ের শুরু হবে বলে দাবি করেছেন রিচার্ড ব্রানসন।

তারসঙ্গে যেতে হলে টিকিট প্রতি দিতে হবে আড়াই লাখ ডলার করে। তার মতোই আরেকজন বিলিওনিয়ার অ্যামাজনের মালিক জেফ বেজোসও শীগগিরই তার কোম্পানির তৈরি রকেটে চড়ে মহাশূন্যে যাচ্ছেন।

২০০৪ সাল থেকে মহাশূন্যে বাণিজ্যিক ভ্রমণ চালু করার প্রচেষ্টা চালিয়ে আসছিলেন রিচার্ড। কথা ছিল ২০০৭ সালেই এই ভ্রমণ চালু হবে। কিন্তু রকেটে প্রাণঘাতী এক বিস্ফোরণের পর উদ্যোগটি মাঝপথে থেমে যায়। এবার নিজেই যাচ্ছেন তার এই ফ্লাইটে। ছোট বেলা থেকেই মহাকাশ জয়ের স্বপ্ন দেখেছেন তিনি। এবার সেই স্বপ্ন পূরণ করতে যাচ্ছেন এই ধনকুবের।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com