সোমবার, ২২ জুন ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
‘২ মিনিটে শেষ করেন, বাকি কথা টকশোতে বলবেন’, নিলোফার চৌধুরী মনিকে স্পিকার প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা মাছ উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী গাজীপুরে যুবলীগের মিছিল, পুলিশ দেখে ‘সামনে আসবি না, মাইরা ফালামু’ বলে হুমকি এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ : হান্নান মাসুদকে স্পিকার ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর আল-জাজিরার বিশ্লেষণ, ফাটল ধরতে পারে যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটে, ইরানের সামনে ‘বড় সুযোগ’ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

ময়মনসিংহে আরও ১৯ জনের মৃত্যু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১
  • ১৭৮ বার

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে আট জন করোনা শনাক্ত হয়ে এবং ১১ জন করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

আজ বৃহস্পতিবার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য জানান।

তিনি বলেন, বুধবার  সকাল ৮ টা থেকে বৃহস্পতিবার সকাল ৮ টা পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন, নেত্রকোনার সদরের নবনিতা সরকার (২৮), সাহেদ আলী (৫০), নীরা রজক (৫০), ময়মনসিংহ সদরের শামসুদ্দিন (৯০), হালুয়াঘাটের রিনা রানী (৫২), টাঙ্গাইল গোপালপুরের সাহেরা বেগম (৬৮), গাজীপুরের শাহিদা সুলতানা (৫১), জামালপুরের হাবিবুর রহমান (৬১)।

গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে মারা যায় ময়মনসিংহ সদরের নূরজাহান (৬৫), রফিকুল (৬৫) ত্রিশালের মফিজ (৮০), মুক্তাগাছার চান মিয়া (৬৫), নেত্রকোনা সদরের আব্দুল মজিদ (৭৫), শিউলি (৪৫), মোহনগঞ্জের কামাল মিয়া (৫০), কেন্দুযার চান মিয়া (৮০), শেরপুর সদরের আব্দুল মজিদ (৬০) ও জামালপেুরের এলাহি বক্স (৬০) ।

ডা. মহিউদ্দিন খান মুন বলেন, করোনা ইউনিটে বর্তমানে ৪৮০ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে আইসিইউতে রয়েছেন ২১ জন রোগী। নতুন ভর্তি হয়েছেন ৯৮ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৩ জন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com