বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
মানুষকে সুবিচার পাওয়ার নিশ্চয়তা দিতে চাই : অ্যাটর্নি জেনারেল ট্রাম্প যুদ্ধ থামিয়ে দিতে পারেন, শঙ্কায় নতুন পাঁয়তারা নেতানিয়াহুর শিশুদের যৌন নিপীড়ন মামলায় মেটাকে ৪৫০০ কোটি টাকা জরিমানা পদ্মায় বাসডুবি: পরিচয় মিলল নিহত ২৬ জনের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরের সচিব পদে বড় রদবদল জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে বিরোধীদলীয় নেতার শ্রদ্ধা গ্লোবাল সামিটে মেলানিয়া ট্রাম্পসহ ফার্স্ট লেডিদের সঙ্গে জুবাইদা রহমানের সাক্ষাৎ অঙ্গসংগঠনের মেয়াদহীন কমিটির চাপ বিএনপির কাঁধে স্বাধীনতা দিবসে বাংলাদেশকে শুভেচ্ছা জানাল পাকিস্তান

এক মাসে ২০ লাখ ভারতীয় অ্যাকাউন্ট ব্যান করেছে হোয়াটসঅ্যাপ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ১৬ জুলাই, ২০২১
  • ২৩৬ বার

প্রায় ২০ লাখ ভারতীয় অ্যাকাউন্ট বন্ধ করে দেয়ার কথা জানিয়েছে ফেসবুকের মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। গত ১৫ মে থেকে ১৫ জুনের মধ্যে এই পরিমাণ অ্যাকাউন্ট ব্যান বা নিষিদ্ধ করা হয়। কোম্পানিটি জানিয়েছে, ৯৫ শতাংশ অ্যাকাউন্ট ব্যান করা হয়েছে মূলত স্প্যামিং করার কারণে। তবে এসব অ্যাকাউন্ট কেউ রিপোর্ট করেনি। হোয়াটসঅ্যাপ নিজেই স্প্যাযাম মেসেজ বন্ধের উদ্যোগের অংশ হিসেবে এসব অ্যাকাউন্ট ব্যান করেছে।

সাধারণত প্রতি মাসে বিশ্বজুড়ে ৮০ লাখেরও বেশি অ্যাকাউন্ট ব্যান করে থাকে হোয়াটসঅ্যাপ। কোম্পানিটি জানিয়েছে, ২০১৯ সালের পর থেকে অ্যাকাউন্ট ব্যান করার মাত্রা বৃদ্ধি পেয়েছে। কারণ এ বছর নিজেদের সিস্টেম আপগ্রেড করে হোয়াটসঅ্যাপ। যদিও কোম্পানিটি বিশ্বাস করে, এরপরেও এখনো স্প্যামিং এর আরো অনেক সুযোগ রয়ে গেছে। তারা তাদের আধুনিক এবং কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন প্রযুক্তি ব্যবহার করে এসব বন্ধে কাজ করে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com