রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

উপবৃত্তির সঙ্গে জামা-জুতার টাকাও পেল শিক্ষার্থীরা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৮ জুলাই, ২০২১
  • ২৪০ বার

ছয় মাসের উপবৃত্তির টাকার সঙ্গে জামা-জুতা কেনার জন্য কিডস অ্যালাউন্স বাবদ আরও এক হাজার টাকা দেওয়া হয়েছে প্রাথমিকের ১ কোটি ৪০ লাখ শিক্ষার্থীকে। মায়েদের নগদ অ্যাকাউন্টে এই টাকা পৌঁছে দেওয়া হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সূত্রে এ তথ্য জানা গেছে।

এ বিষয়ে প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি প্রদান প্রকল্পের (তৃতীয় পর্যায়) পরিচালক (অতিরিক্ত সচিব) মো. ইউসুফ আলী বলেন, নানা জটিলতায় গত বছরের ৯ মাসের উপবৃত্তি বকেয়া হয়ে যায়। এর মধ্যে এপ্রিল, মে ও জুন মাসের দ্বিতীয় কিস্তির বকেয়া টাকা গত এপ্রিলে ছাড় হয়। বাকি ছয় মাসের টাকা বিতরণ করা হলো। এর সঙ্গে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে এককালীন এক হাজার টাকাও দেওয়া হয়েছে।

জানা গেছে, প্রতি কিস্তি (তিন মাস অন্তর) উপবৃত্তি বিতরণ করতে প্রায় ৪৫০ কোটি টাকার প্রয়োজন হয়। ওই হিসেবে দুই কিস্তির (৬ মাস) ৯০০ কোটি টাকা বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী, প্রাথমিকের সব শিক্ষার্থীকে জামা ও জুতা কেনার জন্য এককালীন এক হাজার করে টাকা দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com