রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) চতুর্থ বর্ষের ফল প্রকাশ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২১ জুলাই, ২০২১
  • ২৫১ বার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৯ সালে অনুষ্ঠিত স্নাতক (সম্মান) চতুর্থ বর্ষের পরীক্ষার ফলাফল আজ মঙ্গলবার রাতে প্রকাশিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর সূত্র এ তথ্য জানিয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম বলেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ৬৭৬টি কলেজের ২ লাখ ১৪ হাজার ৮৪৪ জন স্নাতক (সম্মান) চতুর্থ বর্ষের পরীক্ষায় অংশ নেন। পরীক্ষায় পাসের হার ৭২ শতাংশ।’  চার বছরের সমন্বিত ফলাফল আগামী সপ্তাহে প্রকাশিত হবে বলেও জানান তিনি।

এ পরীক্ষার ফলাফল রাত ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের  www.nu.edu.bd ও www.nubd.info  ওয়েবসাইটে পাওয়া যাবে। এ ছাড়া যেকোনো মুঠোফোনে খুদে বার্তা (এসএমএস) পাঠিয়েও ফলাফল জানা যাবে। মুঠোফোনে ফলাফল জানতে হলে মেসেজ অপশনে গিয়ে nu<space>h4<space> নিবন্ধন নম্বরের (শেষের সাতটি সংখ্যা) লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com