সোমবার, ২২ জুন ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
‘২ মিনিটে শেষ করেন, বাকি কথা টকশোতে বলবেন’, নিলোফার চৌধুরী মনিকে স্পিকার প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা মাছ উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী গাজীপুরে যুবলীগের মিছিল, পুলিশ দেখে ‘সামনে আসবি না, মাইরা ফালামু’ বলে হুমকি এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ : হান্নান মাসুদকে স্পিকার ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর আল-জাজিরার বিশ্লেষণ, ফাটল ধরতে পারে যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটে, ইরানের সামনে ‘বড় সুযোগ’ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

আফগান প্রেসিডেন্টের ঈদের নামাজের সময় রকেট হামলা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২১ জুলাই, ২০২১
  • ১৭১ বার

আফগানিস্তানের প্রেসিডেন্ট প্রাসাদের পাশে রকেট হামলা চালানো হয়েছে। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার দেশটির প্রেসিডেন্ট আশরাফ ঘানিসহ অন্যরা ঈদুল আজহার নামাজ পড়ছিলেন। এ সময়ই প্রেসিডেন্ট প্রাসাদের পাশে পর পর তিনবার রকেট হামলা চালানো হয়। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। জঙ্গিগোষ্ঠী আইএসআইএল (আইএসআইএস) এই হামলার দায় স্বীকার করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কাবুলের উচ্চ নিরাপত্তাব্যবস্থা-সংবলিত গ্রিন জোন এলাকায় প্রেসিডেন্ট প্রাসাদের অবস্থান। এই এলাকায় যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের দূতাবাসও রয়েছে।

২০ বছর পরে আফগানিস্তান থেকে বিদেশি সেনা প্রত্যাহার শুরু হয়েছে। এর মধ্যেই দেশটির অনেক জেলা ও শহর দখল নিয়েছে তালেবান। আগামী সেপ্টেম্বরের মধ্যে দেশটি থেকে যুক্তরাষ্ট্রসহ ন্যাটো জোটের সেনাদের পুরোপুরি সরিয়ে নেওয়ার কথা রয়েছে।

হামলার সময়কার একটি ভিডিও প্রেসিডেন্ট প্রাসাদের অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে। তাতে দেখা যায়, প্রেসিডেন্ট প্রাসাদের বাগানে ঐতিহ্যবাহী আফগান পোশাক ও মাথায় পাগড়ি পরে আশরাফ ঘানিসহ অন্যরা ঈদের নামাজ পড়ছেন। পাশ থেকে রকেট হামলার আওয়াজ পাওয়া যাচ্ছিল।

আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মিরওয়াইস স্তানিকজাই জানান, প্রেসিডেন্ট প্রাসাদের পাশে রকেট হামলার ঘটনায় প্রাথমিকভাবে হতাহাতের কোনো খবর পাওয়া যায়নি। প্রেসিডেন্ট ঘানি ও অন্যরা অক্ষত আছেন। একটি পিকআপ থেকে রকেটগুলো ছোড়া হয়েছিল।

এদিকে হামলার পর প্রেসিডেন্ট আশরাফ ঘানি বলেন, ‘তালেবানরা প্রমাণ করেছে শান্তির পথে আসতে তাদের কোনো ইচ্ছা ও পরিকল্পনা নেই।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com