মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

তামিমের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২১ জুলাই, ২০২১
  • ১৯৩ বার

তামিমের অসাধরণ সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করল টিম বাংলাদেশ। হারারে স্পোর্টস ক্লাব মাঠে সিরিজের তৃতীয় ওয়ানডে বাংলাদেশ ম্যাচটি জিতেছে ৫ উইকেটে।

আগে ব্যাট করে রেজিস চাকাভার ৮৫, সিকান্দার রাজা আর রায়ান বার্লের ঝড়ো দুই ফিফটিতে জিম্বাবুয়ে করেছিল ২৯৮ রান। তামিমের ৯৭ বলে ১১২ রান আর ছয়ে নামা সোহানের ৩৯ বলে ৪৫ রানে ২ ওভার আগেই জিতে যায় লাল সবুজের প্রতিনিধিরা। এই জয়ে ওয়ানডে সুপার লিগের মূল্যমান ৩০ পয়েন্টের পুরোটাই পকেটে পুরল বাংলাদেশ।

গতকাল মঙ্গলবার আজ তিনশো ছুঁইছুঁই রান তাড়ায় দুই ওপেনার আনেন দারুণ শুরু। লিটন দাস দৃষ্টিনন্দন বাউন্ডারিতে দ্রুত রান বাড়ানোর কাজটা শুরু করেন তিনিই। তামিম আত্মবিশ্বাস পেয়ে খেলতে থাকেন আগ্রাসী মেজাজে। দুই পাশেই রান আসতে থাকায় অনায়াসে এগুতে থাকে বাংলাদেশের রানের চাকা।

জিম্বাবুয়ের স্পিন আক্রমণে আসতেই সাজঘরে ফিরতে হয় লিটনকে। ওয়েসলি মাধভেরেকে সুইপ করতে গিয়ে সহজ ক্যাচ উঠিয়ে দেন প্রথম ম্যাচে সেঞ্চুরিয়ানের ব্যাট থেকে আসে ৩৭ বলে ৩২ রান।

দ্বিতীয় উইকেটে সাকিবকে নিয়েও জমে যায় তামিমের আরেক জুটি। এবারও কোন স্বাচ্ছন্দ্যেই বেরুতে থাকে রান। আগের ম্যাচে হিরো সাকিব এদিনও দেখা দেন ছন্দে। ৫৯ রানের জুটির পর সাকিবকে ফিরিয়ে ব্রেক থ্রো আনেন লুক জঙ্গুই। তার অফ স্টাম্পের বাইরের বল তাড়া করে উইকেটের পেছনে ক্যাচ দেন ৩০ রান করা সাকিব।

আজ তামিম ছিলেন সেরা অবস্থায়। বোলারদের উপর দাপট দেখিয়ে খেলা করে দেন সহজ। মাত্র ৮৭ বলে ক্যারিয়ারের দ্রুততম সেঞ্চুরি তুলেন বাংলাদেশ অধিনায়ক। ওয়ানডেতে এটি তার ১৪তম শতক। শেষের দিকে সোহান ও আফিফ হোসেনের দারুন ব্যাটিংয়ে জয়ের বন্দরে পৌছে যায় টাইগাররা।

এদিন ম্যান অব দ্য ম্যাচ হন সেঞ্চুরি করা তামিম ইকবাল। আর ম্যঅন অব দ্য সিরিজ হন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com