শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জে তিনজনকে হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন খুলনায় প্রকাশ্যে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত চারজনের জয় প্রধানমন্ত্রীকে নিয়ে নাহিদ ইসলামের বক্তব্য প্রত্যাহারে আইনি নোটিশ মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ধাক্কায় ইলন মাস্ক ট্রিলিয়ন অর্থনীতির দেশ গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী হাসিনাকে ফেরাতে কোনো ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত ৩ রাজনীতিকের বিজয় জামায়াতের ৭৭ জেলা ও মহানগরে নতুন আমিরের নাম ঘোষণা যাত্রাবাড়ীর হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরী গ্রেপ্তার, মুচলেকায় ছাড়া পেলেন সাংবাদিক রাজীব

ভারতে চিকিৎসা নিতে যাওয়াদের ৫৪ শতাংশই বাংলাদেশী

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৪ জুলাই, ২০২১
  • ২৭৫ বার

২০২০ সালে ভারতে চিকিৎসা নিতে যাওয়া বিদেশী নাগরিকদের মধ্যে ৫৪ দশমিক ৩ শতাংশই বাংলাদেশী। দ্বিতীয় ইরাকিরা, তাদের হার ৯ শতাংশ। এরপর আফগানিস্তান থেকে ৬ শতাংশ, মালদ্বীপ থেকে ৪ দশমিক ৫ এবং আফ্রিকার কয়েকটি দেশ থেকে গেছেন ৪ শতাংশ লোক।

দেশটির কেন্দ্রীয় পর্যটন মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক পরিসংখ্যানে এমনটাই জানানো হয়েছে।

ভারতে চিকিৎসা নিতে যাওয়া বিদেশীদের মধ্যে বাংলাদেশীদের হার ক্রমেই বাড়ছে। এক যুগ আগেও ভারতে মেডিক্যাল ট্যুরিস্টদের মধ্যে বাংলাদেশীদের হার ছিল ২৩ শতাংশের মতো, সেখানে গত বছর এর পরিমাণ দাঁড়িয়েছে ৫৪ শতাংশের বেশি।

ভারতের ন্যাশনাল মেডিক্যাল অ্যান্ড ওয়েলনেস ট্যুরিজম প্রমোশন বোর্ডের সদস্য প্রখ্যাত চিকিৎসক দেবী শেঠি জানান, তাদের বিদেশী রোগীদের মধ্যে বেশিরভাগই যান জটিল হার্ট সার্জারি এবং ক্যান্সারের চিকিৎসা করাতে। করোনাভাইরাস মহামারী শুরুর পর থেকে বিদেশী রোগীর সংখ্যা একেবারেই কমে গেছে। এটি আবার আগের অবস্থায় ফিরতে কয়েক মাস লাগতে পারে।

দেবী শেঠি আরো বলেন, বাংলাদেশীরা চিকিৎসা সেবার জন্য ভারতের প্রতি আকৃষ্ট হওয়ার ক্ষেত্রে সেখানকার উন্নত চিকিৎসার ব্যবস্থা ছাড়াও একই ধরনের খাবার, ভাষা, সাশ্রয়ী মূল্যে চিকিৎসা এবং সাংস্কৃতিক স্বাচ্ছন্দ্য অন্যতম প্রভাবক হিসেবে কাজ করে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com