মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

ধোনি-রোহিতের লড়াই দিয়ে ফিরছে আইপিএলের বাকি অংশ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৬ জুলাই, ২০২১
  • ২১৪ বার

ভারতে করোনাভাইরাসের উর্ধ্বমুখি সংক্রমণের কারণে মাঝ পথে এসে স্থগিত হয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসর। পরবর্তীতে দেশটির পরিস্থিতি উদ্বেগজনক হওয়ায় আসরের বাকি অংশ সরিয়ে নেওয়া হয় সংযুক্ত আরব আমিরাতে। ইতোমধ্যে বাকি অংশের সময় সূচি প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে মাঠে গড়াবে জমজমাট ফ্রাঞ্চাইচি টুর্নামেন্টটির বাকি অংশ।

এক বিবৃতিতে বিসিসিআআ জানিয়েছে, টানা সাত দিন দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। দুপুরে ও রাতে। দুপুরের ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪ টায় এবং পরের ম্যাচটি শুরু হবে রাত ৮ টায়। এভাবে ২৭ দিনে তিন ভেন্যু দুবাই, শারজাহ ও আবুধাবিতে ৩১টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

৩১ ম্যাচের মধ্যে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে ১৩টি, শারজাহতে হবে ১০টি এবং বাকি ৮টি ম্যাচ হবে আবুধাবির জায়েদ স্টেডিয়ামে। ১০ অক্টোবরে অনুষ্ঠিতব্য প্রথম কোয়ালিফায়ার ও ১৫ অক্টোবরের ফাইনাল ম্যাচ হবে দুবাইয়ে।

মহেদ্রসিং ধোনির দল চেন্নাই সুপার কিংস ও বর্তমান চ্যাম্পিয়ন রোহিত শর্মার দল মুম্বাই ইন্ডিয়ানসের ম্যাচ দিয়ে এ পর্বের আইপিএল শুরু হবে। একই দিনে পরের ম্যাচে আবুধাবিতে মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ও কলকাতা নাইট রাইডার্স।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com