মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

করোনা আক্রান্ত শ্যুটার জাকিয়া আইসিইউতে

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৬ জুলাই, ২০২১
  • ২২০ বার

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন শ্যুটার জাকিয়া সুলতানা। তার অক্সিজেন স্যাচুরেশন সাধারণ অবস্থার নিচে রয়েছে এবং ফুসফুস সংক্রমিত হওয়ায় তাকে রাধানীর একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন তারই ভাই মো. ফুয়াদ হোসেন।

তিনি জানান, ঈদের আগে জাকিয়া ও বাবা একসঙ্গে করোনাভাইরাসে আক্রান্ত হন। এরপর থেকে লালমনিরহাটে নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছিলেন তারা। পরে তাদের অবস্থার অবনতি হলে ঈদের দিনই ঢাকায় এনে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই আইসিইউতে আছেন জাকিয়া। আর তার বাবা একই হাসপাতালে কেবিনে চিকিৎসাধীন রয়েছেন।

জাকিয়ার চিকিৎসকরা জানিয়েছেন, ‘আপুর অবস্থা তেমন সুবিধার নয়। অক্সিজেন স্যাচুরেশন সাধারণ অবস্থায় ৭০–এর নিচে থাকছে। ফুসফুস ৩৫ থেকে ৪০ ভাগ আক্রান্ত। আমরা তাঁর উন্নত চিকিৎসার জন্য সরকারের সহযোগিতা ও সবার দোয়া প্রার্থনা করছি।’

২০০৯ সাল থেকে বিকেএসপিতে বেড়ে ওঠা জাকিয়া জাতীয় শুটিং প্রতিযোগিতায় অংশ নিয়ে আসছেন। ২০১৭ সালের ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টের চ্যাম্পিয়ন হন তিনি। এসএ গেমসেও দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন এই শ্যুটার।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com