সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন , স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার নিশ্চিত করবে সরকার

জনপ্রিয় অভিনেত্রী জয়ন্তী আর নেই

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৬ জুলাই, ২০২১
  • ২২৪ বার

দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় প্রবীণ অভিনেত্রী জয়ন্তী আর নেই।

সোমবার তিনি বেঙ্গালুরুতে নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

জয়ন্তীর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার ছেলে কৃষ্ণ কুমার।

ব্যাঙ্গালোর টাইমসের বরাতে বলিউড বাবল জানিয়েছে, বার্ধক্যজনিত কারণে অভিনেত্রীর মৃত্যু হয়েছে। জয়ন্তীর বয়স হয়েছিল ৭৬ বছর।

জয়ন্তী ৫০০টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন। এর মধ্যে কিছু হিন্দি সিনেমা রয়েছে।

অভিনয়ে প্রবেশের আগে তিনি নৃত্যশিল্পী ছিলেন। ১৯৬৩ সালে ‘জেনু গুডু’ দিয়ে কন্নড় সিনেমায় আত্মপ্রকাশ করেন তিনি। এর পর একে একে ‘কলাবতী’, ‘মিস লীলাবতী’, ‘তুলসী’, ‘বানশঙ্করী’, ‘ভক্ত প্রহ্লাদ’, ‘বড়ি পনথুলু’, ‘সারদা’, ‘কোন্ডাভীতি সিংহম’ ও ‘ডোঙ্গা মোগুডু’র মতো সিনেমায় অভিনয় করেন।

জয়ন্তী কর্ণাটক স্টেট ফিল্ম অ্যাওয়ার্ড পেয়েছেন সাত বার। দুবার পেয়েছেন ফিল্মফেয়ার পুরস্কার। এ ছাড়া আজীবন সম্মাননা পেয়েছেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com