শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

বিধিনিষেধের মধ্যেই ইউএনওকে ছাত্রলীগের সংবর্ধনা!

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১
  • ১৫১ বার

করোনা বিধিনিষেধ উপেক্ষা করে পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার ইউএনও (নির্বাহী কর্মকর্তা) লুৎফুনেচ্ছা খানমকে ফুল দিয়ে সংবর্ধনা দিয়েছে ছাত্রলীগের প্রায় শতাধিক নেতাকর্মী। গতকাল সোমবার দুপুরে নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান সগির নেতাকর্মীদের নিয়ে সংবর্ধনা দিতে যান।

এ সময় তার সঙ্গে প্রায় শতাধিক ছাত্রলীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন। যাদের বেশির ভাগই ছিলেন মাস্কবিহীন। সংবর্ধনার এমন ছবি ফেসবুকে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মাঝে ক্ষোভ দেখা দেয়।

এ বিষয়ে ইন্দুরকানীর পাড়েরহাটের বাসিন্দা জাফর ইকবাল বলেন, ‘আমরা সাধারণ মানুষেরা লকডাউনের সময় ঘর থেকে বাজারে গেলেই ম্যাজিস্ট্রেটরা জরিমানা করে। কিন্তু ইউএনওকে দল বেঁধে মিছিল করে ফুল দিতে গেলে কোনো দোষ হয় না।’

একই উপজেলার মাওলানা তরিকুল ইসলাম জানান, কঠোর লকডাউনে মানুষের ঘরে থাকার কথা। কিন্তু রাজনৈতিক দলের নেতাকর্মীরা এখন সরকারি কর্মকর্তাদের বিধিনিষেধ না মেনেই ফুলের শুভেচ্ছা দেয়।

এ বিষয়ে ইন্দুরকানী উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান সগির জানান, নতুন নির্বাহী অফিসার যোগদান করার কারণে অন্য সকল সংগঠনের মতো তারা তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে। আর ফুলেল শুভেচ্ছা দেওয়ার সময় তারা মাস্ক খুলে ছবি তুলেছে। এ ছাড়া সবাই স্বাস্থ্যবিধি মেনেই সেখানে গিয়েছিল।

তবে ইউএনও লুৎফুনেচ্ছা খানম জানান, তাকে কোন সংবর্ধনা দেওয়া হয়নি, ফুলের শুভেচ্ছা দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, তাকে কোনো কিছু না জানিয়েই তার কার্যালয়ে উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছিল। এ সময় তাদের মাস্ক দেওয়া হয় এবং ফুল নিয়ে তাদের দ্রুত সেখান থেকে পাঠিয়ে দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com