বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বৃহস্পতিবার ঢাকায় আসছে অস্ট্রেলিয়ার ক্রিকেট দল

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১
  • ১৯৩ বার

ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সিরিজ জেতা শেষ। এবার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়ার ক্রিকেট দল। আগামী বৃহস্পতিবার বিকেল ৪টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে অজিদের বহনকারী কোয়ান্টাস এয়ারওয়েজের চার্টার্ড বিমান।

পূর্ব নির্ধারিত শর্তানুযায়ী বিমানবন্দরে নেমে ৮ নম্বর গেট দিয়ে সরাসরি হোটেল ইন্টার কন্টিনেন্টালের উদ্দেশে বাসে উঠবেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। সেখানে তিনদিন কোয়ারেন্টিনের পর অনুশীলন শুরু করবেন তারা। দুই দলের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে ৩ আগস্ট। পরের চারটি ম্যাচ হবে ৪, ৬, ৭ ও ৯ আগস্ট। এক সপ্তাহে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দুই দল।

বাংলাদেশ সফরের অস্ট্রেলিয়া দল : অ্যাস্টন অ্যাগার, ওয়েস অ্যাগার, জেসন বেহানডর্ফ, অ্যালেক্স ক্যারি, ড্যানিয়েল ক্রিস্টিয়ান, নাথান অ্যালিস (রিজার্ভ), জস হ্যাজেলউড, মোয়াসেস হেনরিকস, মিচেল মার্শ, মিচেল স্টার্ক, বেন ম্যাকডারমট, রিলে মেরিডিথ, জশ ফিলিপে, তানভীর সাঙ্গা (রিজার্ভ), মিচেল সুয়েপসন, অ্যাস্টন টার্নার, অ্যান্ড্রু টাই, ম্যাথু ওয়েড ও অ্যাডাম জাম্পা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com