শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

বগুড়ায় করোনা ইউনিটে আরও ২১ জনের মৃত্যু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৮ জুলাই, ২০২১
  • ১৫৫ বার

বগুড়ায় তিনটি হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় ২১ জন মারা গেছেন। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে আটজন ও উপসর্গ নিয়ে ১৩ জনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়।

করোনায় মারা যাওয়া ব্যক্তিরা হলেন সদর উপজেলার মাহফুজুর রহমান (৬৯), গৌরী পাল (৭০), রুনা হক (৫২), সুফিয়া খানম (৭০) ও অজিয়ার রহমান (৫৫) এবং শাজাহানপুরের আবুল কালাম আজাদ (৬৫)। এ ছাড়া অপর দুজনের মধ্যে একজন সিরাজগঞ্জ এবং অন্যজন লালমনিরহাট উপজেলার বাসিন্দা।

বগুড়ায় করোনা শনাক্ত কিছুটা কমেছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় জেলায় ৪৯৪ নমুনায় নতুন করে আরও ১০৬ জন শনাক্ত হয়েছেন। আক্রান্তের হার ২১ দশমিক ৪৫ শতাংশ। এ ছাড়া একই সময়ে করোনা থেকে ১৬৫ জন সুস্থ হয়েছেন।

আজ বুধবার বেলা ১১টার দিকে বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জেলার করোনা পরিস্থিতি সম্পর্কে অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানান।

ডা. তুহিন জানান, জেলায় এ পর্যন্ত মোট ১৮ হাজার ৫০৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৬ হাজার ১১১ জন এবং ৫৫১ জন মারা গেছেন। এ ছাড়া জেলায় ১ হাজার ৮৪৩ জন করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com