রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

করোনা পরবর্তী জটিলতায় প্রাণ গেল রাবি অধ্যাপকের

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৮ জুলাই, ২০২১
  • ২৫১ বার

কোভিড-১৯ পরবর্তী জটিলতায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রাণিবিদ্যা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক আব্দুস সালাম মারা গেছেন। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টায় সিরাজগঞ্জের খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আজ বুধবার রাজশাহী নগরীর দড়িখড়বোনা জামে মসজিদে জানাজা শেষে দড়িখড়বোনা গোরস্থানে তার মরদেহ দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী এবং দুই ছেলে রেখে গেছেন। তার স্ত্রী অধ্যাপক ড. ইসমত আরা আলী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একই বিভাগের শিক্ষক ছিলেন।

অধ্যাপক আব্দুস সালামের মৃত্যুতে রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক সুলতান-উল-ইসলাম ও উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী এম. জাকারিয়া গভীর শোক প্রকাশ করেছেন।

আব্দুস সালাম ১৯৪৯ সালে ভারতের মুর্শিদাবাদে জন্মগ্রহণ করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে প্রাণিবিদ্যা বিষয়ে বিএসসি ও এমএসসি ডিগ্রি এবং ১৯৮৪ সালে রাশিয়ার মস্কো থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ১৯৭৬ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রভাষক পদে যোগ দেন তিনি। তিনি বিভাগীয় সভাপতি এবং জীব ও ভূবিজ্ঞান অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৪ সালে অধ্যাপক আব্দুস সালাম রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অবসর গ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com