শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

নিউরাল ইঞ্জিন মনিটর আনবে অ্যাপল

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৮ জুলাই, ২০২১
  • ২৫৮ বার

মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপল গোপনে নিজেদের ‘প্রো ডিসপ্লে এক্সডিআর’-এর নতুন সংস্করণ নিয়ে কাজ করছে বলে ধারণা করা হচ্ছে। নতুন ওই সংস্করণে স্ট্যান্ডঅ্যালোন ডিসপ্লেতে জুড়ে দেওয়া হবে অভ্যন্তরীণ ‘সিস্টেম-অন-এ-চিপ’ বা ‘এসওসি’ এমনটাই জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

সম্প্রতি ৯টু৫ম্যাক-এর প্রতিবেদনে উঠে এসেছে, অ্যাপল গোপনে বাহ্যিক এক ডিসপ্লে পরীক্ষা করছে। ওই ডিসপ্লেতে এ১৩ চিপ ও নিউরাল ইঞ্জিনের দেখা মিলবে। অ্যাপল প্রথমবারের মতো এ১৩ চিপ দেখিয়েছিল আইফোন ১১ লাইনআপে। প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট এক প্রতিবেদনে উল্লেখ করেছে, অ্যাপল নতুন যে ডিসপ্লে নিয়ে পরীক্ষা করছে, সেটির কোড নাম দেওয়া হয়েছে জে৩২৭। অন্যদিকে, ৯টু৫ম্যাক বলছে, এখনো অনেক বিস্তারিত তথ্যই জানা যায়নি এ সম্পর্কে।

তথ্য অনুসারে, গত পাঁচ বছর ধরেই গুজব শোনা যাচ্ছে-অ্যাপল চিপ সংবলিত ডিসপ্লে বানাতে কাজ করছে। বাহ্যিক ডিসপ্লেতে এ১৩ কোয়াড-কোর চিপ ব্যবহার করলে কম্পিউটারের সঙ্গে সংযুক্ত কিছু কাজের চাপ কমে যাবে। ম্যাকের অভ্যন্তরীণ চিপ অন্য টাস্ক বা আরও উন্নত গ্রাফিক্স উপহার দিতে সাহায্য করতে পারবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com