শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

কাভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষে চালকসহ ৪ জন নিহত

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৩১ জুলাই, ২০২১
  • ১৫৮ বার

গাইবান্ধার পলাশবাড়ীতে কাভার্ডভ্যান ও অটোরিকশা সংঘর্ষে দুই চালকসহ চার জন নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ চার জন আহত হয়েছেন। আজ শুক্রবার সন্ধ্যায় পলাশবাড়ী পৌরশহরের প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র সংলগ্ন স্থানে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রংপুর মডার্ন মোড় এলাকার বাবু মিয়ার স্ত্রী সাম্মী আকতার (৩৯) ও গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ফুলবাড়ীর অটোরিকশা চালক সবুজ মিয়া (৩০)। নিহত অপর দুই জনের পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনায় আহতরা হলেন- রংপুর গারাগাছ উপজেলার বাংলাবাজারের আনারুলের ছেলে শাহ আলম (৪৫), জিন্টু (৩০) ও ভোলা মিয়া (৪২)।

প্রত্যক্ষদর্শীরা জানান, রংপুর থেকে যাত্রীবাহী একটি অটোরিকশা পলাশবাড়ী অভিমুখে যাচ্ছিল। অটোরিকশাটি পলাশবাড়ী পৌরশহরের প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র সংলগ্ন মহাসড়কে পৌঁছালে রংপুরগামী একটি কাভার্ডভ্যান অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই নিহত হন দুই চালকসহ তিন জন। হাসপাতালে নেওয়ার পথে একজনের মৃত্যু হয়। পলাশবাড়ী ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় আহত চার জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান নয়ন খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ছাড়া গাইবান্ধা জেলা পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম এবং থানা পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মতিউর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।

জেলা পুলিশ সুপার মো. তৌহিদুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনার কারণ অনুসন্ধান করাসহ দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com