সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন , স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার নিশ্চিত করবে সরকার

দীর্ঘদিনের বন্ধুকে জীবনসঙ্গী করলেন প্রসূন আজাদ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৩১ জুলাই, ২০২১
  • ২০৬ বার

বিয়ে করলেন লাক্স চ্যানেল আই সুপারস্টারখ্যাত জনপ্রিয় অভিনেত্রী প্রসূন আজাদ। করোনার কারণে স্বল্প পরিসরে পরিবারের সদস্যদের উপস্থিতি শুক্রবার দুপুরে একটি মসজিদে এই বিয়ে সম্পন্ন হয়েছে।

তার বর ফারহান গাফফার একজন ব্যবসায়ী। তারা ছিলেন দীর্ঘদিনের বন্ধু। গত জুন মাসে পারিবারিকভাবে এই অভিনেত্রীর বাগদান সম্পন্ন হয়।

ঈদের ঠিক পরের শুক্রবার বিয়ের কথা ছিল অভিনেত্রী প্রসূন আজাদের। করোনা এবং বিশেষ কারণে দিনটি পিছিয়ে যায়।

বিয়ের অনুষ্ঠান থেকে প্রসূন বলেন, তাদের নিজেদের বাড়ির এলাকার মসজিদে বিয়ে সম্পন্ন হয়েছে। বাঙালি রীতি অনুযায়ী বিয়ে অন্যান্য আনুষ্ঠানিকতা এখনও চলছে। সবাই দোয়া করবেন। আমরা যেন সুখী হতে পারি।

প্রসূনের পরিবারের পক্ষ থেকে জানানো হয়, করোনার কারণে বিয়েতে তেমন কোনো আয়োজন রাখা হয়নি। লকডাউনে কাজি অফিসও বন্ধ। তাই পাত্রী বাসায় আর বর পক্ষ মসজিদে গিয়ে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ে সম্পন্ন করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com