বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার-রয়টার্সের প্রতিবেদন আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন তার জন্য শুকরিয়ার শেষ নেই: রুমিন ফারহানা মিথিলা নয়, ‘অ্যালেন স্বপন’র সঙ্গী এবার প্রভা সর্বকনিষ্ঠ হিসেবে ‘ক্যারিয়ার সুপার স্ল্যাম’ জিতলেন আলকারাজ সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৩১ কারখানা

বাংলাদেশ-অস্ট্রেলিয়া শিবিরে স্বস্তি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৩১ জুলাই, ২০২১
  • ২১৮ বার

জিম্বাবুয়ে সফর শেষে দেশে ফিরে হোটেল কোয়ারেন্টিনে উঠে বাংলাদেশ ক্রিকেট দল। তাদের সঙ্গে একই দিন কোয়ারেন্টিনে যায় পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসা অস্ট্রেলিয়া ক্রিকেট দল। ইতোমধ্যে দু’দলেই তিন দিনের কোয়ারেন্টিন শেষ হতে যাচ্ছে। তার আগেই উভয় দলের মধ্যে মিলেছে স্বস্তির খবর। করোনা পরীক্ষায় নেগেটিভ হয়েছেন দুই দলের ক্রিকেটাররা।

আজ শনিবার বিসিবির মেডিকেল বিভাগ থেকে এ খবর নিশ্চিত হওয়া গেছে। সবাই করোনা নেগেটিভ হওয়ায় আগামীকাল রোববার সকাল ১০টা থেকে ১ পর্যন্ত মিরপুর হোম অব ক্রিকেটে প্রস্তুতি নেবে বাংলাদেশ দল। একই দিন বিকেল ৪টায় মাঠে নামবেন অজিরা। সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত অনুশীলন করবেন তারা।

পরদিন বাংলাদেশ বিকেলে ও অস্ট্রেলিয়া সকালে অনুশীলন করবে। দুই দলের পাঁচ ম্যাচ সিরিজ শুরু হবে ৩ আগস্ট সন্ধ্যা ৬টায় হোম অব ক্রিকেট খ্যাত মিরপুর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে। পরের চারটি ম্যাচ ৪, ৬, ৭ ও ৯ আগস্টও একই মাঠে অনুষ্ঠিত হবে। প্রতিটি ম্যাচ দিবারাত্রির।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com