শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

বিনা বেতনে ৬০ বছর ইমামতি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৩১ জুলাই, ২০২১
  • ১৪৮ বার

মাওলানা নুরুল আমিনের বয়স এখন ৯০। জীবনের দীর্ঘ ৬০ বছর তিনি দায়িত্ব পালন করেছেন মসজিদের ইমাম ও খতিব হিসেবে। তবে এর বিনিময়ে কোনো বেতন বা পারিশ্রমিক নেননি। বার্ধক্যজনিত কারণে মাওলানা নুরুল আমিন অবশেষে তার দায়িত্ব থেকে অবসর নিয়েছেন।

মাওলানা নুরুল আমিন ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মুখুরিয়া গ্রামে প্রাচীন একটি মসজিদের ইমাম হিসেবে ছিলেন। গতকাল শুক্রবার মসজিদে জুমার নামাজে শেষবারের মতো ইমামতি করেন তিনি। এরপর স্বেচ্ছায় দায়িত্বের ইতি টানেন। এ সময় মসজিদের মুসল্লি ও এলাকাবাসী তাকে শ্রদ্ধা ও ভালোবাসা জানাতে গিয়ে অশ্রসিক্ত হয়ে পড়েন।

মাওলানা নুরুল ইসলামের বাড়ি উপজেলার কলতবাড়ী গ্রামে। তিনি জানান, ১৯৬০ সাল থেকে ওই মসজিদে বিনা বেতনে ইমামতি ও খতিবের দায়িত্ব পালন করে আসছেন। বার্ধক্যজনিত কারণে তিনি স্বেচ্ছায় অবসর নিয়েছেন। ইহকাল ও পরকালের শান্তি কামনায় তিনি সকলের দোয়া চেয়েছেন।

শুক্রবার জুমার নামাজের পর মসজিদ কমিটির বিদায় অনুষ্ঠান করেন। এ সময় মসজিদে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। শ্রদ্ধা-ভালবাসা ও সম্মান জানিয়ে তাকে বিদায় দেন মুসল্লি ও এলাকাবাসী।

মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মো. আব্দুল বারী মাস্টারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাজমুল হুদা খান অপুর সঞ্চালনার বিদায়ী অনুষ্ঠানে বক্তব্য দেন- গৌরীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলী আহাম্মদ খান পাঠান সেলভী,  গোলাম সামদানী খান সুমন, মো. আব্দুল খালেক, মুখুরিয়া সিদ্দিকিয়া মদ্রাসার শিক্ষক মাওলানা আল আমিন, মুফতি রুহুল আমিন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com