শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

রাজশাহী মেডিকেলে আরও ১৮ জনের মৃত্যু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১ আগস্ট, ২০২১
  • ১৯৯ বার

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকাল থেকে আজ রোববার সকাল পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

এদের মধ্যে রাজশাহীর ৬ জন, নাটোরের ৪ জন, পাবনা ও নওগাঁর ৩ জন করে, চাঁপাইনবাবগঞ্জ ও কুষ্টিয়ার একজন করে রয়েছেন। মৃতদের মধ্যে ৬ জন করোনা পজিটিভ, ৭ জন উপসর্গ নিয়ে এবং ৫ জন নেগেটিভ হওয়ার পর মারা যান।

রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করে জানান, গত ২৪ ঘন্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ৫৩ জন। এ নিয়ে ৫১৩ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী রয়েছেন ৪১৮ জন।

এর আগের দিন রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে রাজশাহী জেলার ৪২৮টি নমুনা পরীক্ষায় ১৪০ জনের করোনা পজিটিভ আসে। রাজশাহীতে শনাক্তের হার ৩২ দশমিক ৭১শতাংশ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com