মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

সেপ্টেম্বরে নয়, ২০২৩ সালের মার্চে বাংলাদেশে আসবে ইংল্যান্ড

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১
  • ১৯৫ বার

সেপ্টেম্বর-অক্টোবরে ইংলিশদের বাংলাদেশ সফরে আসার কথা থাকলেও তা স্থগিত করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস (ইসিবি) ক্রিকেট বোর্ড। মূলত আইপিএলের সময় সিরিজটি আয়োজন করলে বেশ কয়েকজন নিয়মিত ক্রিকেটারকে পাবে না তারা। যার কারণে এমন সিদ্ধান্ত নেয় ইসিবি। তবে সিরিজটি পরবর্তী ১৮ মাসে আয়োজনের বাধ্যবাধকতা থাকায় ২০২৩ সালে মার্চে বাংলাদেশ সফরে আসার কথা জানিয়েছে ইসিবি।

আজ মঙ্গলবার দুপুরে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকেটইনফো বিষয়টি নিশ্চিত করেছে। দুই দেশের ক্রিকেট বোর্ড আলোচনার মাধ্যমে এমন সিদ্ধান্ত নিয়েছে।

ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড জানিয়েছে, ২০২৩ সালের মার্চে বাংলাদেশ সফরে আসবে তারা। মার্চের প্রথম সপ্তাহে শুরু হবে সফর, ম্যাচগুলো হবে মিরপুর ও চট্টগ্রামের দুটি ভেন্যুতে। আগের সূচি অনুযায়ী সফরে তিনটি ওয়ানডের পাশাপাশি, তিনটি টি-টোয়েন্টি খেলবে দুই দল।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com