মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বোলারদের কৃতিত্ব দিলেন মাহমুদউল্লাহ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৪ আগস্ট, ২০২১
  • ২১২ বার

প্রথম টি-টোয়েন্টি ম্যাচে অস্ট্রেলিয়াকে ২৩ রানে হারিয়েছে বাংলাদেশ। মাত্র ১৩১ রান করেও এত রানে জয়ের পেছনে বোলারদের কৃতিত্ব দিযেছেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

মঙ্গলবার বিকেলে মিরপুরে ম্যাচ শেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মাহমুদউল্লাহ বলেন, ‘আমরা ড্রেসিংরুমে আলাপ করছিলাম যে স্কোরে আমাদের ১০ রান কম আছে। কিন্তু আমরা ভালো ফিল্ডিং করেছি। সবার মধ্যে জয়ের ক্ষুধাটা ছিল। সবচেয়ে বড় বিষয়, বোলাররা অসাধারণ করেছেন। প্লান অনুযায়ী তারা সঠিক জায়গায় বল করতে পেরেছে।’
প্রতিপক্ষ যত বড়ই হোক না কেন, পজিটিভ মাইন্ডসেট খুবই দরকার। বিশেষ করে আক্রমণাত্মক মনোভাব থাকা জরুরি।

মাহমুদউল্লাহ বলেন, ‘শুরু থেকেই আপনাকে অ্যাটাকিং মুডে থাকতে হবে। যা আমরা করতে পেরেছি। আর সেটা প্রথম বল থেকেই।’

প্রথম ম্যাচ জেতা গেছে। এবার দ্বিতীয় ম্যাচের পালা। মাহমুদউল্লাহর চোখ সামনের দিকে, ‘এক ম্যাচ জয়েই খুব বেশি ওপরে উঠে যাইনি। এটা অতীত। এখন আমাদের ফোকাস দ্বিতীয় ম্যাচের দিকে। পা মাটিতে রেখেই সাফল্যের দিকে আগাতে চাই।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com