শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

একসাথে ৪ সন্তানের জন্ম দিলেন গৃহবধূ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১
  • ১৬৪ বার

কুমিল্লায় নরমাল ডেলিভারির মাধ্যমে একসাথে চার সন্তানের জন্ম দিয়েছেন সাদিয়া আক্তার নামের এক গৃহবধূ। নগরীর গোমতী হাসপাতালে গাইনি চিকিৎসক শাহিদা আক্তার রাখির তত্ত্বাবধানে নরমাল ডেলিভারিতে দুই ছেলে ও দুই মেয়ের জন্ম হয়।

সাদিয়া সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজীর লালবাগের জিল্লুর রহমানের স্ত্রী। জিল্লুর রহামান একটি ওষুধ কোম্পানিতে চাকরি করেন।

বুধবার সন্ধ্যায় জন্ম নেয়া চার শিশুকে কুমিল্লার মডার্ন হাসপাতালের নবজাতক নিবিড় পরিচর্যা ইউনিটে (এনআইসিইউ) রাখা রয়েছে।

চার নবজাতকের বাবা জিল্লুর রহমান বলেন, ‘বর্তমানে হাসপাতালে অন্তঃসত্ত্বাকে নিয়ে গেলেই সিজার করে। তবে ডা. শাহিদা আক্তার রাখি আমার স্ত্রীকে চেকআপ করে বলেছেন, বাচ্চাগুলোর পজিশন ঠিক আছে। তিনি নরমাল ডেলিভারি করার জন্য বলেন। আমরাও রাজি হয়ে যাই। আল্লাহর রহমতে কোনো সমস্যা ছাড়াই চার সন্তানের বাবা হলাম। সবার দোয়া কামনা করছি।’

বুধবার সন্ধ্যায় যোগাযোগ করা হলে ডা. শাহিদা আক্তার রাখি বলেন, ‘নরমাল ডেলিভারিতে চার শিশুর জন্ম হওয়ায় আমি খুবই খুশি। শিশুদের মা সুস্থ আছেন। চার শিশুর মধ্যে প্রথমজনের ওজন প্রায় ১১০০ গ্রাম, দ্বিতীয় জনের ১০০০ গ্রাম, তৃতীয় জনের ওজন ৯০০ গ্রাম এবং চতুর্থ জনের ওজন ৮০০ গ্রাম। বাচ্চাগুলো ইম্যাচিউর হওয়ায় এনআইসিইউতে রাখা হয়েছে। এখন পর্যন্ত সবগুলো বাচ্চাই ভালো আছে।’

তিনি জানান, সিজার ছাড়াই চার শিশুর জন্মের ঘটনা কুমিল্লায় এর আগে ঘটেছে কী না জানি না। এর আগে একসাথে তিন শিশুর নরমাল ডেলিভারি করেছি। নিয়মিত তাদের খোঁজ খবর রাখছি।

সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com