শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

র‌্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গা নিহত

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১
  • ২২৬ বার

কক্সবাজারের টেকনাফে র‌্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ নুরুল হক নুর (৪৫) নামে এক রোহিঙ্গা ডাকাত নিহত হয়েছেন। এসময় ঘটনাস্থল থেকে পাঁচটি অস্ত্র ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার ভোরে দমদমিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

এসময় র‌্যাবের দুই সদস্য আহত হন। তারা হলেন সিপিএ মোঃ ইয়াছিন (২৮), কনস্টেবল মোঃ মাহফুজুল আলম (৩০)।

কক্সবাজার র‌্যাব-১৫ এর কমান্ডার মেজর মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

নুরুল হক টেকনাফের হ্নীলা ইউনিয়নের মুচনি ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি ব্লকের মৃত আবুল বশরের ছেলে।

র‌্যাব জানায়, ভোরে র‌্যাব-১৫ এর টেকনাফ ক্যাম্পের একটি টিম ডাকাত নুরুল হকের আস্তানায় অভিযানে গেলে তাদের অবস্থান টের পেয়ে ডাকাত গ্রুপের সদস্যরা গুলি চালায়। আত্মরক্ষার্থে র‌্যাবও গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে নুরুল হককে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com