শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জে তিনজনকে হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন খুলনায় প্রকাশ্যে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত চারজনের জয় প্রধানমন্ত্রীকে নিয়ে নাহিদ ইসলামের বক্তব্য প্রত্যাহারে আইনি নোটিশ মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ধাক্কায় ইলন মাস্ক ট্রিলিয়ন অর্থনীতির দেশ গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী হাসিনাকে ফেরাতে কোনো ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত ৩ রাজনীতিকের বিজয় জামায়াতের ৭৭ জেলা ও মহানগরে নতুন আমিরের নাম ঘোষণা যাত্রাবাড়ীর হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরী গ্রেপ্তার, মুচলেকায় ছাড়া পেলেন সাংবাদিক রাজীব

জাতিসংঘে মিয়ানমারের রাষ্ট্রদূতকে হত্যার পরিকল্পনা, আটক ২

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৭ আগস্ট, ২০২১
  • ২৮২ বার

জাতিসংঘে মিয়ানমারের রাষ্ট্রদূতকে হত্যা অথবা আহত করার পরিকল্পনার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে যুক্তরাষ্ট্রের পুলিশ। এরা দুজনেই মিয়ানমারের নাগরিক। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নিউইয়র্কে মার্কিন অ্যাটর্নি অফিস জানিয়েছে, ফিও হেইন হুত এবং ইয়ে হেইন যাউ পরিকল্পনা করেছিলেন তারা ভাড়া করা আততায়ীর মাধ্যমে রাষ্ট্রদূত চিয়াও মোয়ে তুনের ওপর হামলা চালাবেন, যাতে তিনি ওই পদ থেকে সরে দাঁড়ান।

বিবিসি জানিয়েছে, গত পয়লা ফেব্রুয়ারি মিয়ানমার সেনাবাহিনী অভ্যুত্থান করার পর থেকে সামরিক সরকারের কড়া সমালোচনা করে আসছেন চিয়াও মোয়ে তুন।পরবর্তী সময়ে তাকে বরখাস্ত করে সামরিক জান্তা। কিন্তু তিনি বিশ্ব দরবারে মিয়ানমারের বেসামরিক সরকারের প্রতিনিধিত্ব অব্যাহত রেখেছেন।

সর্বশেষ এই ঘটনার ব্যাপারে কোন মন্তব্য করেনি মিয়ানমারের সেনাবাহিনী।

অভ্যুত্থানের পর দেশজুড়ে ব্যাপক বিক্ষোভে শত শত মানুষ নিহত হয়েছে, যাদের মধ্যে শিশুরাও রয়েছে। নির্বাচিত নেত্রী অং সান সু চি এবং তার দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির সদস্যরাসহ আরও অনেক নেতাকর্মীকে আটক করা হয়েছে।

মার্কিন অ্যাটর্নি অফিস থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘ফিও হেইন হুত এবং ইয়ে হেইন যাউ মিলে পরিকল্পনা করছিলেন যে, জাতিসংঘে মিয়ানমারের রাষ্ট্রদূতের ওপর হামলা করে আহত অথবা হত্যা করা হবে। আমেরিকার মাটিতে এই হামলা করার পরিকল্পনা করা হচ্ছিল।’

সেখানে বলা হয়, ‘বিদেশি কূটনৈতিক এবং কর্মকর্তাদের নিরাপত্তায় আমাদের আইনশৃঙ্খলা বাহিনী যে নিরলস চেষ্টা করে যাচ্ছে, তাকে আমরা ধন্যবাদ জানাই।’

এই বছরের শুরুর দিকে ২০ বছর বয়সী হুতের অ্যাকাউন্টে ৪ হাজার মার্কিন ডলার পাঠিয়েছিলেন ২৮ বছর বয়সী যাউ। এই অর্থ ওই হামলার পরিকল্পনার অগ্রিম হিসেবে দেওয়ার কথা ছিল বলে ধারণা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com