শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

বরিশাল বিভাগে করোনা ও উপসর্গে আরও ২০ জনের মৃত্যু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৮ আগস্ট, ২০২১
  • ১৫৭ বার

বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে আরও ২০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে শুধু করোনায় মারা গেছেন ১১ জন। এই নিয়ে মোট মৃত্যু হয়েছে ৫৪৭ জনের।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৭৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এতে করে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৮ হাজার ২৯৬ জনে। মোট আক্রান্তের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ হাজার ৭৪১ জন।
বিভাগে মোট এক হাজার ৬৪২টি নমুনা পরীক্ষায় পজিটিভ হয়েছেন ৪৭৯ জন। শনাক্তের হার ২৯ দশমিক ১৭ শতাংশ। বিভাগীয় সহকারী পরিচালক (স্বাস্থ্য) ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ৯ জন, করোনা ওয়ার্ডে দুজন এবং অন্যান্য জেলায় করোনায় ৯ জনের মৃত্যুসহ গত ২৪ ঘণ্টায় বিভাগে ২০ জনের মৃত্যু হয়েছে।

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. মনিরুজামান শাহীন জানান, শুধু শেবাচিম হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে করোনা ও উপসর্গ নিয়ে মোট এক হাজার ২১০ জন এবং করোনায় আক্রান্ত হয়ে ৩৪১ জনের মৃত্যু হয়েছে।

ওই হাসপাতাল পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় শেবাচিমের করোনা আইসোলেশন ওয়ার্ডে ২৮০ জন চিকিৎসাধীন। আরটি পিসিআর ল্যাবে মোট ২১২ জন করোনা পরীক্ষা করান, এর মধ্যে ৬৩ জনের পজিটিভ ফল এসেছে। শনাক্তের হার ২৯ দশমিক ৩০ শতাংশ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com