শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

যুবলীগকর্মী গুলিবিদ্ধ, বসুরহাটে ফের উত্তেজনা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৯ আগস্ট, ২০২১
  • ১৩৯ বার

কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌর শহরে গতকাল দুপুরে শাহজাহান সাজু নামের এক যুবলীগকর্মী গুলিবিদ্ধ হয়েছেন। দুপুর পৌনে ১টার দিকে ৯ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ফের উত্তেজনা বিরাজ করছে বসুরহাটে।

তবে কোম্পানীগঞ্জ থানার ওসি সাইফুদ্দিন আনোয়ার গুলির বিষয়টি নিশ্চিত করেননি। তিনি বলেছেন, শাহাজাহান সাজু তার বাড়ির দরজায় দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ দুর্বৃত্তরা লোহার রড দিয়ে তার মাথায় আঘাত করে পালিয়ে যায়। তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। আর উপজেলা আওয়ামী লীগের মুখপাত্র মাহবুব আলম মঞ্জু দাবি করেছেন, সাজুকে গুলি করেছে মেয়র কাদের মির্জার সমর্থকরা। কাদের মির্জার ব্যক্তিগত সহকারী স্বপন মাহমুদ বলেছেন, তাদের কোনো লোক সাজুকে গুলি করেনি।

দীর্ঘ চার মাস ধরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা ও সাবেক উপজেলা চেয়ারম্যান বাদল গ্রুপের মধ্যে দলীয় অন্তর্কোন্দল চলছে। গতকাল গুলিবিদ্ধ সাজু বাদল গ্রুপের লোক।

উপজেলা আওয়ামী লীগের মুখপাত্র মাহবুব আলম মঞ্জু অভিযোগ করেন, সাজু আমাদের কর্মী। তাকে দুপুর পৌনে ১টার দিকে কাদের মির্জার সমর্থক জিসান, মাসুদ, রাসেল ৬ রাউন্ড গুলি করেন। একটা গুলি তার মাথায় লাগে ও ৫ রাউন্ড গুলি তার পায়ে লাগে। প্রথমে তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। পরে ঢাকায় নেওয়া হয়েছে।

মেয়র আবদুল কাদের মির্জা বর্তমানে যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন রয়েছেন। তার ব্যক্তিগত সহকারী স্বপন মাহমুদ বলেন, সাজু বাদল গ্রুপের কর্মী। আমাদের কোনো লোক তাকে গুলি করেনি। তার কাছে টাকা পাবে কিছু লোক। সেই টাকার জন্য তাকে পাওনাদাররা গুলি করে থাকতে পারে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com