শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

মায়ের সঙ্গে রাগ করে গলায় ওড়না পেঁচিয়ে কিশোরীর আত্মহত্যা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১
  • ১৪৬ বার

রাজধানীর তুরাগ থানা এলাকায় মায়ের সঙ্গে রাগ করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে সুলতানা আক্তার (১৬) নামের এক কিশোরী। গতকাল সোমবার দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে তার স্বজনরা। নিহতের লাশ উদ্ধার করেছে সংশ্লিষ্ট থানা পুলিশ।

নিহতের বড় ভাই শহিদুল ইসলাম বলেন, ‘আমার বোন জেদি প্রকৃতির ছিল। আগে পড়াশোনা করলেও লকডাউনের কারণে এখন ঠিকমতো পড়াশোনা করে না। এ নিয়ে রাতে মায়ের সঙ্গে রাগারাগির একপর্যায়ে অভিমানে ঘরে গিয়ে সিলিংফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। পরে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

পুলিশ জানায়, নিহতের গ্রামের বাড়ি সুনামগঞ্জ জেলার তাহেরপুর থানার বালুঝুড়ি গ্রামে। বর্তমানে তুরাগের মোস্তফা হাজির বস্তিতে ভাড়া থাকেন তারা।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, নিহত ওই কিশোরীর মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com