শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

সাকলায়েনকে পছন্দ করেন পরীমনি, দেখাও করতে চান

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১
  • ১৫৬ বার

পুলিশ কর্মকর্তা মো. গোলাম সাকলায়েনকে পছন্দ করেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনি। শুধু তাই নয়, পুলিশের এই কর্মকর্তার সঙ্গে দেখাও করতে চান তিনি। এমন তথ্যই জানিয়েছে দায়িত্বশীল একটি সূত্র।

সূত্র বলছে, ‘জিজ্ঞাসাবাদে থাকা চিত্রনায়িকা পরীমনি বলেছেন, সাকলায়েনকে পছন্দ করেন তিনি। সাকলাইনের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই তার। সুযোগ পেলে সাকলায়েনের সঙ্গে দেখা করতে চান তিনি।’

পরীমনিকে নিয়ে সাকলায়েন তার সরকারি বাসায় ১৮ ঘণ্টা অবস্থান করার ঘটনায় পুলিশের তদন্ত কমিটি কাজ করেছে। গতকাল সোমবার তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে পুলিশ সদর দপ্তর। মাদক মামলায় রিমান্ডে থাকা পরীমনিকে ডিবির কর্মকর্তা সাকলায়েনের বিষয়েও জিজ্ঞাসাবাদ করেছেন গোয়েন্দারা।

এদিকে, আজ মঙ্গলবার পরীমনির কথিত মামা আশরাফুল ইসলাম দীপু, প্রযোজক নজরুল ইসলাম রাজ এবং মডেল মরিয়ম আক্তার মৌকে আদালতে হাজির করা হবে। তারা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কাছে চারদিনের রিমান্ডে ছিলেন। রিমান্ড শেষ হওয়ায় তাদের আদালতে নেওয়া হবে। তদন্ত সংশ্নিষ্ট সূত্র এ তথ্য জানিয়েছে।

সিআইডির অতিরিক্ত ডিআইজি শেখ ওমর ফারুক বলেন, তাদের চারদিনের রিমান্ড শেষ হওয়ায় মঙ্গলবার আদালতে হাজির করা হবে। জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে পাওয়া তথ্য যাচাই বাছাই করা হচ্ছে। গত ৪ আগস্ট পরীমনির বনানীর বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করে র‌্যাব।

একই বাসা থেকে তার কথিত মামা আশরাফুল ইসলাম দীপুকেও আটক করা হয়। বাসা থেকে বিদেশি মাদকদ্রব্য জব্দ করা হয়। একইদিন পরীমনির ঘনিষ্ঠজন ও প্রযোজক নজরুল ইসলামের রাজের বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করে র‌্যাব। তাদের বিরুদ্ধে বনানী থানায় মামলা করা হয়। মামলা স্থানান্তর করা হয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে।

ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে ৫ আগস্ট তাদের আদালতে হাজির করে ডিবি। জিজ্ঞাসাবাদের জন্য ডিবি তাদের চারদিনের রিমান্ড নেয়। আদালত থেকে তাদের নেওয়া হয় মিন্টোরোডে ডিবি কার্যালয়ে। পরদিন ওই মামলা তদন্তভার যায় সিআইডির কাছে। মামলার আসামি হিসেবে পরীমনি, রাজ, দীপু ও মৌকে ৬ আগস্ট মালিবাগে সিআইডি কার্যালয়ে নেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com