শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল হরমুজে ফের উত্তেজনা, একাধিক ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি মার্কিন বাহিনীর ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা, অভিবাসীদের পাঠানো হবে আফ্রিকায় বিশ্বকাপে টিকিটের চাহিদা ১০ গুণ বেশি, অথচ গ্যালারির অনেকটা ফাঁকা বগুড়ার চার উপজেলায় বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন উপহার, দরিদ্র পরিবারে আশার আলো জ্বালল বসুন্ধরা গ্রুপ বাজেট প্রতিক্রিয়া, বেসরকারি খাতে আস্থা ফেরানো জরুরি এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি, বিশ্বকাপে হামলার হুমকি ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীর যুদ্ধ অবসানের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

এক মিনিটেই যেভাবে স্মার্টফোনের হ্যাকিংয়ের ঝুঁকি কমাবেন

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১
  • ২৪৮ বার

পেগাসাস কাণ্ডের পর বিশ্বজুড়ে স্মার্টফোনের নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ইসরাইলি এই স্পাইওয়্যার একদম নিরীহ একটা সফটওয়্যায়েরর রূপ নিয়ে ঢুকে সাধের স্মার্টফোনে আপনার অজ্ঞাতসারেই ঘাটতি মেরে বসে আড়ি পাততে পারে।

তবে মাত্র এক মিনিটেই পুরোনো একটি কৌশল খাটিয়ে হ্যাকারদেরকে স্মার্টফোনের তথ্য চুরির চেষ্টা ব্যর্থ করে দেওয়া সম্ভব।

মাত্র দুইটি সহজ ধাপে এক মিনিটেরও কম সময়ে স্মার্ট ফোন নিরাপদে রাখা যায় বলে জানিয়েছেন মার্কিন সিনেটের গোয়েন্দা কমিটির সদস্য অ্যাঙ্গাস কিং। তিনি জানান এ বছর নিরাপত্তা কর্মকর্তাদের এক ব্রিফিং এ সেলফোন কিভাবে নিরাপদ রাখা যায় তা নিয়ে তিনি কিছু পরামর্শ পেয়েছেন।

প্রথম ধাপ, ফোন বন্ধ করা। দ্বিতীয় ধাপ, ফোন খোলা। ব্যস! কম্পিউটার ঠিক করার সবচেয়ে পুরনো ও সহজ এই উপায়টিই নিরাপদে রাখতে পারে আপনার ফোনকে।

কিন্তু কিভাবে হ্যাকারদের ঠেকাতে পারবে ফোন রিবুটের এই পুরোনো কৌশল? এ ব্যাপারে বিশেষজ্ঞরা জানান, নিয়মিতভাবে স্মার্টফোন খোলা ও বন্ধ করার মাধ্যমে সাইবার অপরাধীদের কিংবা ভাড়া করা গোয়েন্দা ফার্ম, যারা ডিজিটাল বিশ্বে তথ্য নিরাপদ ও ব্যক্তিগত রাখার জন্যে হুমকি হয়ে উঠেছে, তাদেরকে থামাতে না পারলেও দক্ষ হ্যাকারদেরকে অন্য কারও ফোনের মধ্যে ঢোকা ও তথ্য চুরির প্রচেষ্টাকে কঠিন করে তুলবে।

মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থা গত বছর মোবাইল ডিভাইস নিরাপত্তার একটি নীতিমালা প্রণয়ন করেছে যেখানে হ্যাকিং বন্ধ করার একটি উপায় হিসাবে সপ্তাহে একবার ফোন রিবুট করার পরামর্শ দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com