শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

বরিশালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ছাত্রলীগ নেতাসহ নিহত ২

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১
  • ১৫৫ বার

বরিশাল নগরীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সাবেক ছাত্রলীগ নেতাসহ দুই যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার ভোরে বান্দরোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— নগরীর ভাটিখানা সেকশন রোড এলাকার বাসিন্দা ও ৭নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি আহমেদ হোসেন রুবেল (৩০) এবং কাউনিয়া ব্রাঞ্চ রোড এলাকার বাসিন্দা ও ব্যবসায়ী উজ্জল মাতবর (৩৫)।

বিষয়টি নিশ্চিত করেছেন ওয়ার্ড মাস্টার আবুল কালাম।

তিনি জানান, মঙ্গলবার ভোরে হাসপাতালের সামনে বান্দরোডে নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাত ও বৈদ্যুতিক পোলের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন ছাত্রলীগ নেতাসহ ওই দুই যুবক। তাৎক্ষণিক তাদের বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এর পর লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি নুরুল ইসলাম জানান, আমতলার মোড়সংলগ্ন এলাকায় তাদের মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে যায়। এর পর মোটরসাইকেলটির সঙ্গে সড়কের পাশে থাকা বৈদ্যুতিক পোলের ধাক্কা লাগে। এতে ওই দুই যুবকের মৃত্যু হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com