বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আবারও একসঙ্গে মেসি-নেইমার

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১১ আগস্ট, ২০২১
  • ১৯০ বার

প্যারিস সেইন্ট জার্মেই পিএসজির সঙ্গে মেসির চুক্তি ফাইনাল হওয়ায় মেসিকে স্বাগত জানিয়েছেন নেইমার। মেসির এখন নতুন ঠিকানা পিএসজি। যেখানে তার বন্ধু নেইমার আছেন। বার্সা অধ্যায় শেষ হওয়ার পর মেসিকে লুফে নিয়েছে পিএসজি। দুই বন্ধুর আবারও একসঙ্গে হওয়া যেন নিয়তিতেই লেখা ছিল। আজ পিএসজি’র সঙ্গেই দুই বছরের জন্য চুক্তি করেন আর্জেন্টাইন তারকা। সেখানে মেসির বেতন হবে বছরে ৩৫ মিলিয়ন ইউরো (প্রায় ৩৫০ কোটি টাকা)।

এর আগে ২০১৩ সালে বার্সায় যাওয়ার পর মেসির সঙ্গেই ছিল তার সবচেয়ে ভালো সম্পর্ক। ২০১৭-তে রেকর্ড পারিশ্রমিকে ন্যু ক্যাম্প ছেড়ে পিএসজিতে চলে আসলেও বন্ধুকে কখনই ভুলেননি নেইমার।

সেই বন্ধু এবার প্যারিসে চলে এসেছেন, নেইমারের চেয়ে খুশি আর কে? নিজের উত্তেজনা গোপন রাখতে পারলেন না ব্রাজিলিয়ান সুপারস্টার। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম স্টোরিতে দুজনের বার্সা থাকাকালীন আলিঙ্গনের একটি ছবি শেয়ার করে নেইমার লিখেছেন, ‘আবারও একসঙ্গে।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com