শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

ময়মনসিংহে করোনা ইউনিটে আরও ১০ জনের মৃত্যু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১১ আগস্ট, ২০২১
  • ১৫৫ বার

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ছয়জন করোনায় এবং চারজন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

আজ বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন। তিনি জানান, গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত করোনা ইউনিটে মারা যাওয়া ছয়জনের মধ্যে ময়মনসিংহের তিনজন এবং শেরপুর, নেত্রকোনা ও জামালপুরে একজন করে রয়েছেন।

মৃতরা হলেন- ময়মনসিংহ সদরের ফাতেমা (৮০), নাজমুল হোসেইন (৬৮), ভালুকার নুরজাহান পারভিন (৬০), শেরপুর সদরের রহিমা (৪৫), নেত্রকোনার মদনের বকুলা আক্তার (৬৭) ও জামালপুর সদরের আবুল হাশেম (৭০)।

এ ছাড়া ওই সময়ের মধ্যে করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া চারজনের মধ্যে ময়মনসিংহের তিনজন ও নেত্রকোনার একজন রয়েছেন। তারা হলেন- ময়মনসসিংহ সদরের জয়নাল আবেদিন (৭৫), এস কে এম হারেস উদ্দিন (৭০), আমেনা (৮০), নেত্রকোনা সদরের মঞ্জুরা (৪০)।

ডা. মহিউদ্দিন খান মুন আরও জানান, করোনা ইউনিটে বর্তমানে ৪২৪ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন ২০ রোগী। নতুন শনাক্ত ৪২০, ভর্তি হয়েছেন ৬৯ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫০ জন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ জেলায় ১ হাজার ২৮৩টি নমুনা পরীক্ষা করে ৩৯১ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। শনাক্তের হার ৩০ দশমিক ৪৭ শতাংশ এবং এর আগের দিন ১০ আগস্ট ছিল ১৭ দশমিক ৮১ শতাংশ বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম।

কমিউনিটি বেজড মেডিকেল কলেজ হাসপাতাল বাংলাদেশ (সিবিএমসিবি) করোনা ইউনিটের মুখপাত্র ডা. খায়রুল ইসলাম সিজার জানান, ১১ আগস্ট সকাল ৮টা পর্যন্ত সিবিএমসিবি করোনা ইউনিটে ভর্তি রোগী ১০ জন ও উপসর্গ নিয়ে ১২ জনসহ মোট ২২ জন। তার মধ্যে নতুন ভর্তি সাতজন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com