বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার-রয়টার্সের প্রতিবেদন আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন তার জন্য শুকরিয়ার শেষ নেই: রুমিন ফারহানা মিথিলা নয়, ‘অ্যালেন স্বপন’র সঙ্গী এবার প্রভা সর্বকনিষ্ঠ হিসেবে ‘ক্যারিয়ার সুপার স্ল্যাম’ জিতলেন আলকারাজ সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৩১ কারখানা

প্যারিসে ৩০ নম্বর জার্সিতে মেসি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১১ আগস্ট, ২০২১
  • ২২২ বার

প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) সঙ্গে দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন লিওনেল মেসি। তবে চাইলে সেটি আরও এক বছর বাড়িয়ে নেওয়ারও সুযোগ থাকছে তার। বার্সেলোনা ছেড়ে ফরাসি জায়ান্টদের হয়ে ৩০ নম্বর জার্সিতেই মাঠে নামবেন তিনি। চুক্তি সম্পন্নের পরই মেসির জার্সি নম্বর প্রকাশ করে ক্লাব কর্তৃপক্ষ।

বার্সার সঙ্গে ক্লাব ক্যারিয়ারের ২১ বছরের সমাপ্তি হওয়ার ৭২ ঘণ্টার মধ্যেই নতুন ক্লাবে যোগ দেন মেসি। চুক্তি সম্পন্নের পর পরই তিনি বলেন, প্যারিসে নতুনভাবে সব কিছু শুরু করতে চাই। পেশাদার ফুটবলার হিসেবে আমার এখনো অনেক কিছু দেওয়ার আছে। আশা করি, নতুন দলকে আলাদা উচ্চতায় নিয়ে যেতে পারব। এবারের দলটাও বেশ ভালো হয়েছে। সতীর্থদের সঙ্গে মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছি।

ফরাসি জায়ান্টদের হয়ে বছরে সব মিলিয়ে ৩৫০ কোটি টাকা বেতনে খেলবেন মেসি। সমান বেতনে পিএসজিতে খেলে থাকেন মেসির সতীর্থ নেইমার। দুইজনের এই জুটি আবার দেখার সুযোগ হচ্ছে বিশ্বের।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com