শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

১৯ দিন পর খুলেছে মার্কেট-দোকানপাট

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১১ আগস্ট, ২০২১
  • ১৫৭ বার

মহামারী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকার ঘোষিত সর্বাত্মক লকডাউন শেষ হয়েছে আজ। সর্বাত্মক লকডাউনে ১৯ দিন বন্ধ ছিল দোকানপাটসহ বিভিন্ন প্রতিষ্ঠান। লকডাউন শেষে আজ থেকে সারা দেশে আবারো খুলছে দোকানপাট ও বিপণিবিতান।

বুধবার রাজধানীর বিভিন্ন স্থানে খোঁজ নিয়ে জানা যায়, রাজধানীর দোকানপাট ও মার্কেটগুলো খুলতে শুরু করেছে। ব্যবসায়ীরা জানান, স্বাস্থ্যবিধি মেনে বিকিকিনি শুরু করেছেন তারা।

জানা যায়, সরকারের পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত দোকানপাট ও মার্কেটগুলো খোলা থাকবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত।

এর আগে মহামারী করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় ২৮ জুন থেকে সীমিত আকারে বিধিনিষেধ আরোপ করে সরকার। ওই দিন থেকেই বন্ধ হয়ে যায় দোকানপাট ও মার্কেটগুলো। পরে ১ জুলাই থেকে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়। মাঝখানে ঈদুল আজহা উপলক্ষে ব্যবসার জন্য আট দিনের জন্য কঠোর বিধিনিষেধ শিথিল করে সরকার। তাতে ঈদের আগে ছয় দিন বেচাবিক্রির সুযোগ পান ব্যবসায়ীরা। অনেকে ঈদের দিন ও তার পরদিনও ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখেন। ২৩ জুলাই থেকে আবারো ১৪ দিনের কঠোর বিধিনিষেধ শুরু হয়। পরে সেটি বুধবার পর্যন্ত বর্ধিত করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com