শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

সিলেট বিভাগে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ২২ জনের মৃত্যু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১১ আগস্ট, ২০২১
  • ১৪৫ বার

সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ২২ জনের মৃত্যু হয়েছে। অবশ্য এই সময়ে আক্রান্তের চেয়ে সুস্থতা বেড়েছে।

বুধবার সকাল ৮টা পর্যন্ত স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় পরিচালকের কার্যালয় এ তথ্য নিশ্চিত করে।

তথ্যমতে, বিভাগের চার জেলায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৫৫৭ জন। সুস্থ হয়েছেন ৭১৫ জন।

গত ২৪ ঘণ্টায় মৃত ২২ জনের মধ্যে সিলেট জেলায় ১৯, হবিগঞ্জে ২ ও মৌলভীবাজারে ১ জন রয়েছেন।

এর আগে সিলেট বিভাগে করোনায় সর্বোচ্চ ২০ জনের মৃত্য হয়। এ পর্যন্ত সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে সর্বমোট মারা গেছেন ৮৪৪ জন। এদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৬৭৭, সুনামগঞ্জে ৫৯,হবিগঞ্জে ৪২ ও মৌলভীবাজাওে ৬৬ জন রয়েছেন।

এ দিকে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন আরো ৫৫৭ জন। আগের দিন আক্রান্তের সংখ্যা ছিল ৫৯০ জন। আক্রান্তদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ সংখ্যক ৩১৯, সুনামগঞ্জে ৬৩, হবিগঞ্জে ৬১ ও মৌলভীবাজারে ১১৪ জন রয়েছেন।

বিভাগে গত ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ৯১৭ জনের করোনা পরীক্ষার বিপরীতে ৫৫৭ জনের ফলাফল পজিটিভ আসে। এতে সংক্রমণের হার হচ্ছে ২৯ দশমিক ০৬ ভাগ। যা আগের দিন ছিল ২৮ দশমিক ৭২ ভাগ।

এ নিয়ে সিলেট বিভাগে করোনায় সর্বমোট আক্রান্ত রোগীর সংখ্যা হচ্ছে ৪৭ হাজার ১১ জন।

অপর দিকে গত ২৪ ঘণ্টায় বিভাগের চার জেলায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৭১৫ জন। এ নিয়ে করোনা থেকে মোট সুস্থ হয়ে উঠেন ৩৪ হাজার ৫৫২জন।

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৮২ জন। যা আগের দিন ছিল ১৩৬ জন। এ নিয়ে বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে মোট চিকিৎসাধীন রয়েছেন ৪৬৯ জন।

গত এক দিনে সিলেট বিভাগে র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে কোভিড-১৯ পজিটিভ রোগী শনাক্ত হয় ১৩৯ জন। এ সময়ে আরো ৮৪ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এ নিয়ে বিভাগের চার জেলায় বর্তমানে মোট হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ২ হাজার ৫৪ জন।

সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com