শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

ফি মওকুফের দাবিতে বরিশালে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১১ আগস্ট, ২০২১
  • ১৫১ বার

অনার্স সম্মান দ্বিতীয় বর্ষের পরীক্ষার সেশন চার্জ ও পরীক্ষার রেজিস্ট্রেশন ফিসহ কলেজ থেকে নির্ধারিত ফি মওকুফের দাবিতে বরিশালে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ব্রজমোহন কলেজের শিক্ষার্থীরা।

বুধবার সকাল সাড়ে ১০টায় প্রশাসনিক ভবনের সামনের সড়কে তারা অবরোধ করে আন্দোলন শুরু করেন।

এ সময় শিক্ষার্থীরা জানান, করোনাকালে দীর্ঘ দুই বছর ধরে কলেজ বন্ধ রয়েছে, অথচ কলেজ কর্তৃপক্ষ সেমিনার, স্কাউট, শিক্ষাসফর, ম্যাগাজিনসহ বিভিন্ন অযাচিত খাতে ফির নামে অর্থ আদায় করার জন্য টাকা ধার্য করেছে, যা বর্তমানে শিক্ষার্থীদের পক্ষে দেওয়া সম্ভব নয়।

এ অবস্থায় অযাচিত ফি মওকুফ করে শুধু বিশ্ববিদ্যালয় নির্ধারিত ফি ধার্যের দাবি জানিয়েছেন। তাদের দাবি না মানা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

এ বিষয়ে কলেজ অধ্যক্ষ গোলাম কিবরিয়া জানিয়েছেন, তারা বিষয়টি নিয়ে  শিক্ষার্থী ও  ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করছেন। দ্রুত এর সমাধান হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com