

প্রেম মানে না কোনো বাধা। সত্যিকারের প্রেম পৌঁছে যায় আপন লক্ষ্যে। তারই প্রমাণ দিয়েছেন এক প্রেমিক যোগল। মোবাইল ফোনে প্রেম। এরপর বাড়ি থেকে পালিয়ে শারীরিক প্রতিবন্ধী প্রেমিক বিয়ে করেছেন এক প্রেমিকা।
যদিও প্রেমিকা সালমা আগে জানতেন না প্রেমিক আমজাদ শারীরিক প্রতিবন্ধী। কোমরের নিচ থেকে জন্মগতভাবে দুই পা অবস, বিকল তার। চলতে হয় হুইল চেয়ার বা ক্যাচের ওপর ভর করে। তবে তাকে ছবিতে প্রতিবন্ধী বুঝা যায় না।
জানা গেছে, ছোট বেলায় বাবাকে হারিয়েছেন সালমা। মায়ের দ্বিতীয় বিয়ের পর তার সাথেই বেড়ে উঠা। আমজাদেরও বাবা নেই। ছোট ভাই হাকিমের সাথে থাকেন তিনি।
আমজাদ বলেন, ‘আমাকে অনেক ভালোবাসে সালমা। আমিও তাকে খুবই ভালোবাসি। আমি নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে চাইতাম, হে আল্লাহ, আপনি আমার জন্য একটা ভালো মেয়ে মিলাইয়া দেন। আল্লাহ আমার ডাক শুনেছে।’
সকলের দোয়া চেয়ে আমজাদ বলেন, ব্যবসা করতে চাই। ব্যবসার জন্য পুঁজি নেই। সংসার হয়েছে। তাই কী কাজ করবো- চিন্তা করছি।